তিনি বলিউডের ‘ফ্যাশনিস্তা’ সোনম কাপুর (Sonam Kapoor)। স্বামী আনন্দ আহুজার সঙ্গে সন্তান বায়ুকে নিয়ে কাপুরকন্যার সুখী গৃহকোণ। আর সেই সুখের সংসারে আসছে আরও এক নতুন সদস্য। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করতে চলেছেন সোনম। আর জীবনের এই নতুন ইনিংস যে অভিনেত্রী বেশ চুটিয়ে উপভোগ করছেন সে কথা বলাই বাহুল্য। দ্বিতীয়বার মাতৃত্বে বেশ কয়েকবার উন্মুক্ত বেবিবাম্পে দেখা গিয়েছিল সোনমকে। এবার দুধ সাদা পোশাকে উন্মুক্ত স্ফীতোদরে ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি।
সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনম। সেই অনুষ্ঠান শেষেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে ধরা দেন অভিনেত্রী। সেখানেই তাঁকে দেখা যায় দুধ সাদা লম্বা স্কার্ট ও সাদা শার্টে। আর সেই পোশাকেই উন্মুক্ত বেবিবাম্পে ক্যামেরার সামনে হেসে পোজও দেন তিনি। পাপারাজ্জিরা সোনমের স্বাস্থ্যের হালহকিকত জানতে চাওয়ায় তিনি হেসে জানান, ‘সব ঠিক আছে।’ চল্লিশের দোরগোরায় এসে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলেছেন সোনম কাপুর। প্রথমবারের মতোই এবারেও চেটেপুটে মাতৃত্বের এই জার্নি যে তিনি বেশ উপভোগ করছেন সে কথা বলাই বাহুল্য। গত বছর শেষের দিকে হঠাৎই দানা বাঁধে সোনমের দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন। অবশেষে নভেম্বরে সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন সোনম।
আরও পড়ুন:
Sonam Kapoor interacted with the paparazzi outside a store in Mumbai. Watch pic.twitter.com/qQQ0OPWUPJ
— HT Entertainment (@htshowbiz) February 2, 2026
তবে তাঁর এই দ্বিতীয়বার মাতৃত্বে মেটারনিটি লুকে ধরা দেওয়ার বিষয়টি প্রথমবার নয়। দিনকয়েক আগে নেভি ব্লু ভেল্ভেট বডিকন ড্রেসেও নজর কেড়েছিলেন সোনম। তাতেও স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর ‘বেবিবাম্প’ একটু অনুষ্ঠানে এসে সেই লুকে ক্যামেরার সামনে পোজও দেন ‘সাওয়ারিয়া’ নায়িকা। মেটারনিটি লুক মানেই চিরাচরিত ম্যাক্সি ড্রেস, সেই ট্রেন্ডও যেন সোনম কোথাও গিয়ে পালটে দিচ্ছেন। শোনা যাচ্ছে, খুব শিগগিরি মা হবেন অভিনেত্রী। মুম্বইতেই নাকি ভূমিষ্ঠ হবে তাঁর সন্তান।
আরও পড়ুন:
হবু মা সোনমের এহেন রূপ দেখে শুভেচ্ছা ও প্রশংসা জানিয়েছেন সিনেদুনিয়ার একাধিক ব্যক্তিত্ব। উল্লেখ্য, গত নভেম্বরেই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন সোনম। গত ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন অভিনেত্রী। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম। চলতি বছরের আগস্ট মাসে ছেলের তৃতীয় জন্মদিন পালন করেন অভিনেত্রী। এরপরই গত অক্টোবরে মুম্বইয়ে নবরাত্রির তোড়জোড়ের মাঝে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দেন অনিল কাপুরকন্যা। সোনমের ছবি দেখে নেটিজেনরা ধারণা করছেন যে, খুব তাড়াতাড়িই তাঁর ও আনন্দ আহুজার ঘর আলো করে আসবে নতুন সদস্য। যদিও এই নিয়ে তেমন কিছু জানাননি সোনম নিজে। কবে ভূমিষ্ঠ হবে সোনমের দ্বিতীয় সন্তান তা আনুষ্ঠানিকভাবে জানাননি অভিনেত্রী। আপাতত এই মুহূর্তে তিনি ব্যস্ত দ্বিতীয়বার মাতৃত্বের এই জার্নি উপভোগ করতেই।
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে