প্রেমদিবস কাটিয়েছিলেন কলকাতায়। আর তারপরই গত ১৮ ফেব্রুয়ারি স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে নরওয়ে সফরে গিয়েছিলেন। বিদেশ সফর দিব্যি উপভোগ করছিলেন দু’জনে। সোশাল মিডিয়া পোস্টে সে ঝলকে সাক্ষী অনুরাগীরা। তবে গণ্ডগোল হল ফিরতি পথে। দু’জনের কলকাতা ফেরার পথে বাদ সাধল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। তার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে অভিনেত্রী সন্দীপ্তা সেন। সোশাল মিডিয়া পোস্টে জানা গিয়েছে এই দুঃসংবাদ।

আরও পড়ুন:
সন্দীপ্তার ইনস্টাগ্রামের দিকে তাকালেই স্পষ্ট জানা যায়, বর্তমানে অভিনেত্রী প্যারিসে রয়েছেন। তাঁর আবু ধাবি হয়ে কলকাতায় ফেরার কথা। তবে বিমান বাতিল থাকার ফলে বিপাকে পড়েছেন অভিনেত্রী। বাড়ি ফেরার জন্য বিকল্প বন্দোবস্তের চেষ্টা করা হচ্ছে। যেহেতু প্যারিসে কোনও সমস্যা হচ্ছে না। তাই স্বাভাবিকভাবে নিরাপদেই রয়েছেন সন্দীপ্তা ও তাঁর স্বামী সৌম্য। কবে বাড়ি ফিরতে পারবেন, আপাতত সেই চিন্তায় বিভোর তারকা দম্পতি। দুশ্চিন্তায় রয়েছেন অভিনেত্রীর পরিবারের সদস্যরাও।
বেশ কয়েকমাস আগে থেকেই খামেনেইকে হত্যার নিখুঁত পরিকল্পনা করে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। সেই মতো খামেনেইয়ের ঘনিষ্ঠদের উপর গোপনে শুরু হয় নজরদারি। তাঁদের মাধ্যমেই প্রাথমিকভাবে ইরানের সুপ্রিম লিডারের অবস্থান সম্পর্কে অবগত হন গোয়েন্দারা। শুধু তা-ই নয়, খামেনেইয়ের কার্যালয়ের আশপাশে থাকা বেশ কিছু সিকিউরিটি ক্যামেরাও নাকি হ্যাক করা হয় বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শনিবার সকালে কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিজের কার্যালয়ে একটি গোপন বৈঠকে বসেছিলেন খামেনেই। সূত্রের খবর, ইরান সরকারের ভিতর থেকেই কেউ বা কারা সেই খবর মোসাদকে জানিয়েছিলেন। কোথায়, কখন বৈঠকটি চলছিল তার সমস্ত খুঁটিনাটি তথ্যই জেনে গিয়েছিল ইজরায়েলের গুপ্তচর সংস্থা। তারপরই মারণ হামলা।
শনিবার মধ্যরাতে ট্রাম্প দাবি করেন, ইরানে হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের। ট্রাম্পের এই দাবির পরই রবিবার ভোরে মুখ খোলে ইরানের সরকারি সংবাদমাধ্যম। তারা জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শহিদ হয়েছেন। আর তার ফলে পশ্চিম এশিয়ার উত্তাল পরিস্থিতি। তাতে শুধু সন্দীপ্তাই নন, বিপাকে পড়েছেন আরও বহু অভিনেত্রী। তালিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরীক্ষা মিটতেই ছেলের আবদারে দুবাইতে গিয়ে আটকে পড়েছেন তিনি। শুভশ্রী ও তাঁর ছেলে ইউভান দু’জনেই নিরাপদে রয়েছেন। অভিনেত্রী সোনাল চৌহান, এষা গুপ্তা, নার্গিস ফাকরি, কমল আর খান, দক্ষিণী অভিনেত্রী বিষ্ণু মানচুরও দুবাইতে আটকে পড়েছেন। ‘সিকন্দর’ ছবির সঙ্গীত পরিচালক সন্তোষ নারায়ণও রয়েছেন তালিকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চিরনিদ্রায় ‘দামু’ খ্যাত পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ সিনেমহল
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান