সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃত্ব চেটেপুটে উপভোগ করছেন রূপসা। মাঝেমধ্যে সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে তার ঝলক। এবার একেবারে অভিনব উপায়ে অনুরাগীদের ছেলের নাম জানালেন রূপসা ও সায়নদীপ।
একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ওই ভিডিওর শুরুতে ফ্ল্যাটের দরজায় লাগানো নেমপ্লেট দেখানো হয়েছে। তাতে শ্বশুর, শাশুড়ির পাশাপাশি রূপসা, সায়নদীপের নাম লেখা। তবে কিছুটা অংশ কাগজে ঢাকা। আর সেই কাগজে নিতে হাতে আগুন লাগিয়ে দিচ্ছেন অভিনেত্রী। এ আবার কী! স্বাভাবিকভাবেই প্রশ্ন মাথায় আসে সকলের। তবে মুহূর্তেই জল্পনার অবসান। কারণ, আগুন লাগানো মাত্রই বেরিয়ে এল ছেলের নাম। খুদের নাম রেখেছেন, অগ্নিদেব। এমন অভিনব ভাবনা অনুরাগীদের অবাক করেছে। তবে কেউ কেউ সমালোচনাও করছেন।
প্রসঙ্গত, গত বছর শারদোৎসবের মরশুমে মনের মানুষ সায়নদীপ সরকারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রূপসা চট্টোপাধ্যায়। তার পর বিয়ের মাস ঘুরতেই মা হওয়ার খবর দেন। বিয়ের পর থেকেই অভিনেত্রী যে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছিলেন, সেটা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যেত। কখনও স্বামীর সঙ্গে খুনসুঁটি আবার কখনও বা বন্ধুবান্ধবদের সঙ্গে মজার ভিডিও শেয়ার করতেন তিনি। গত শিশুদিবসে সকলকে চমকে দিয়ে রূপসা-সায়নদীপ জানিয়েছিলেন তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। সাধারণতন্ত্র দিবসের দিন পাঁচেক বাদে মা-বাবা হওয়ার সুখবর দেন। গত মাসে প্রথমবার ক্যামেরার সামনে আনেন খুদেকে। যদিও তার মুখ দেখাননি অভিনেত্রী।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর করল বিধাননগর আদালত
-
স্তনে হাত দিয়ে, অন্তর্বাস খুলিয়ে ‘চেকিং’! নিট দিতে গিয়ে অসম্মানিত ছাত্রীরা, তুঙ্গে বিতর্ক
-
জগৎসভায় শ্রেষ্ঠ… বিশ্বের প্রথম শল্যচিকিৎসক সুশ্রুতের মূর্তি বসল স্কটল্যান্ডের প্রাচীন শল্যচিকিৎসা কলেজে
-
‘মাতৃভূমি’-তে সলমনের মায়ের ভূমিকায় দিয়া মির্জা! জল্পনা জিইয়ে আর কী বললেন ফারহা খান?
-
রাজ্যে শূন্য কাটানোর পুরস্কার, ডোমকলের রানাকে রাজ্য কমিটিতে নিল সিপিএম