কখনও খলনায়িকা। কখনও বা পার্শ্বচরিত্রে দেখা যায় তাঁকে। টেলিভিশনের পর্দায় অত্যন্ত চেনামুখ। সেই মানসী সেনগুপ্তই (Manosi Sengupta) এবার নাম লেখালেন গেরুয়া শিবিরে। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষেকের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
জানা গিয়েছে, ভারতীয় জনতা মজদুর সেলের (BJMC) দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন মানসী সেনগুপ্ত। গত বৃহস্পতিবার সে ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। রাজনৈতিক ইনিংস শুরুর দিনটি মানসীর কাছে নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি জানান, একে তো বৃহস্পতিবার ছিল উত্তম কুমার জন্মশতবর্ষে নানা অনুষ্ঠানের দিন। আবার তার উপর তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছে। তাই দিনটি সত্যিই বিশেষ। রাজনীতিতে যোগদানের পর অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী। তিনি জানান, তৃণমূলের সঙ্গে সরাসরি রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন না। কোনওদিন মিটিং, মিছিলে অংশ নেননি। অভিনেত্রী হিসাবে কোনও অনুষ্ঠানে অংশ নিতেন না। তাঁর দাবি, তৃণমূল সরকার কী করেছে, কার ভুল হয়েছে তা নিয়ে কোনও বিতর্কে যেতে চান না। বরং মানুষের উন্নতিতে কী করা যায়, সেটাই এখন ভাবার।
আরও পড়ুন:
মানসী ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলব তোমায়’, ‘কুঞ্জছায়া’, ‘উমা’-সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকেও দেখা গিয়েছে। তবে ‘নিম ফুলে মধু’ ধারাবাহিক যেন তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছে। শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবনও শিরোনামে চলে এসেছে অভিনেত্রীর। ২০২৬ সালের মার্চে বিবাহ বিচ্ছেদের কথা জানা যায়। দুই সন্তানের মা-ও মানসী। একা হাতে সন্তানদের বড় করে তোলার দায়িত্বও পালন করছেন অভিনেত্রী। এবার তিনি যোগ দিলেন রাজনীতিতে। রাজনৈতিক মহলেও তিনি সমান জনপ্রিয়তা লাভ করেন কিনা, সেটাই দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?
-
ঋত্বিক-পরমব্রতর তর্ক-বিতর্কে বিস্ফোরক ক্লাইম্যাক্সের বীজ! কেমন হল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’?
-
সঙ্গমের পর ব্যথা, অঝোরে ঋতুস্রাব! লজ্জা সরিয়ে যৌনতা নিয়ে এই প্রশ্নগুলি চিকিৎসককে করে ফেলুন
-
আইন পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা, বার কাউন্সিলের সীমা লঙ্ঘন!
-
তারেক জমানাতেও দুর্গাপুজো ঘিরে শঙ্কা! ওপার বাংলায় যেতে নারাজ কুমোরটুলির প্রতিমা শিল্পীরা