সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভোট তো প্রথম ভোটই হয়। প্রথমবার পরিচয় পত্র নিয়ে লাইনে দাঁড়ানো। লোকসভা নির্বাচনে মতামত প্রকাশ করার অধিকার পাওয়া। এই অনুভূতিই আলাদা। তাই তো চলতি লোকসভায় যাঁরা প্রথমবার ভোট দিচ্ছেন, তাঁদের বিশেষ বার্তা দিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।

আসলে ভারতের ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস বা IIMUN-এর অঙ্গ হয়ে এই বার্তা দিয়েছেন দিতিপ্রিয়া। #Myfirstvote হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লিখেছেন, “ভোটাধিকার নাগরিক হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্যগুলির মধ্যে একটি। ২০২৪-এর এই লোকসভা নির্বাচন রেকর্ড সংখ্যক তরুণ-তরুণীর মতদানের সাক্ষী থাকবে। তাই সবার কাছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে আমার আবেদন নিজেদের ভোটার আইডি অবিলম্বে সংগ্রহ করুন আর গণতন্ত্রের সবচেয়ে বড় এই উৎসবে যোগদান করে ফেলুন।”

[আরও পড়ুন: কলকাতায় পা রেখে কী দেখে মুগ্ধ হলেন কার্তিক আরিয়ান? নিজেই শেয়ার করলেন ভিডিও ]
উল্লেখ্য, গত মার্চেই ১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশন। সেই অনুযায়ী বাংলায় এবার সাত দফায় নির্বাচন (West Bengal Lok Sabha Election 2024)। ১৯ এপ্রিল (শুক্রবার) প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল (শুক্রবার)। তা হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে।
মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরের তৃতীয় দফার ভোট ৭ মে অর্থাৎ মঙ্গলবার। ১৩ মে (সোমবার) চতুর্থ দফার নির্বাচন হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। ২০ মে (সোমবার) পঞ্চম দফার ভোট। স্থান হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ। ২৫ মে (শনিবার) ষষ্ঠ দফার ভোট হবে পুরুলিয়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুরে। শেষ তথা সপ্তম দফার ভোট ১ জুন। সেদিন শনিবার। স্থান দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ।
[আরও পড়ুন: রজনীকান্তের মেয়ের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য শেষ! ডিভোর্স চেয়ে আদালতে ধনুষ?]
সর্বশেষ খবর
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি