Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Debleena Dutt

চিরঞ্জিতের বাড়িতে পোশাক পালটে শুটিং! দেবলীনা জানালেন ‘হেমা মালিনী’র গল্প

পারমিতা মুন্সির পরিচালনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৪, ১৪:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৪, ১৪:৫৪

options
link
চিরঞ্জিতের বাড়িতে পোশাক পালটে শুটিং! দেবলীনা জানালেন ‘হেমা মালিনী’র গল্প zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য শো মাস্ট গো অন’। এই কথায় বিশ্বাস দেবলীনা দত্তর (Debleena Dutt)। তাই তো আলাদা মেকআপ রুম না পেয়ে সোজা চিরঞ্জিৎ চক্রবর্তীর বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। সেখানে পোশাক পালটেই পৌঁছে যান শুটিং ফ্লোরে। সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই খবর।

Debleena Dutt
ছবি: ফেসবুক

ঘটনাটি ঘটেছে পারমিতা মুন্সি পরিচালিত ‘হেমা মালিনী’ ছবির শুটিংয়ে। যেখানে শুটিং হচ্ছিল তার কাছেই ছিল চিরঞ্জিতের বাড়ি। অভিনেত্রী জানান, আলাদা মেকআপ রুম ছিল না বলেই তিনি সিনিয়র অভিনেতার বাড়িতে চলে যান। সেখানে পোশাক পালটে আবার কাজ শুরু করে দেন। ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে দেবলীনাকে। অভিনেত্রী জানান, আইটেম হলেও এই গান আলাদা। ছয়-সাতের দশকে পার্কস্ট্রিটের হোটেলের এক বার সিঙ্গার হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Chaiti-Ghoshal,-Chiranjeet-Chakraborty-&-Paramita-Munsi

[আরও পড়ুন: অনুমতি না নিয়ে নাম ব্যবহার, প্রযোজকের বিরুদ্ধে আদালতে করণ জোহর]

পারমিতা মুন্সির এই সিনেমার নাম ‘হেমা মালিনী’ হলেও ছবিটি আসলে ‘ডক্টর ধর্মেন্দ্র’ (চিরঞ্জিৎ চক্রবর্তী) আর পরিচালক ‘মানিক মুখার্জি’র গল্প। ‘মানিক মুখার্জি’র চরিত্রে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর সহ-অভিনেত্রী হিসেবে দেখা যাবে প্রবাসী বাঙালি রোশনি দত্তকে। পেশায় রেডিও জকি তিনি। আমেরিকায় ইংলিশ থিয়েটারে অভিনয় করেন।

Hema-Malini

ছবিতে রোশনি দত্তর চরিত্রের নামও রোশনি। এক নিউ এজ অ‌্যাস্ট্রোলজার সে। সূত্রের খবর, অন্যরকম এক ভালোবাসার গল্প সাজাচ্ছেন পরিচালক পারমিতা মুন্সি। তার প্যারালাল ট্র্যাকে আবার ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকার মানিক ‘হেমা মালিনী’ ফিচার ফিল্ম করতে চাইছে। নানা কারণে মানিক যায় রোশনির পরামর্শ নিতে। তার পরই গল্পে আসে চমক। চিরঞ্জিৎ, দেবলীনা, রাহুল, রোশনি ছাড়াও এই ছবিতে চৈতি ঘোষালকে দেখা যাবে। শেষ পর্যায়ের শুটিং শুরু হবে ২২ জুন থেকে। তার আগেই দেবলীনার অংশটি শুট করা হল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vilolika (@vilolikacreation)

 

[আরও পড়ুন: পায়ের উপর পা, প্রাণ জুড়ানো হাসি, ছেলের মিষ্টি ছবি শেয়ার করলেন জিৎ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.