Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Sonakshi Sinha

লাল পোশাকে নিষেধাজ্ঞা, গুঞ্জনকে সত্যি করে প্রকাশ্যে সোনাক্ষী-জাহিরের বিয়ের কার্ড!

২৩ জুন নাকি মুম্বইয়ে বসতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের আসর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৪, ১৩:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৪, ১৩:৫৭

options
link
লাল পোশাকে নিষেধাজ্ঞা, গুঞ্জনকে সত্যি করে প্রকাশ্যে সোনাক্ষী-জাহিরের বিয়ের কার্ড! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে গুঞ্জনে ইতি। সত্যিই বিয়ে করছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ফাঁস হল তাঁদের বিয়ের কার্ড। ম্যাগাজিনের কায়দায় অভিনব কার্ডে অতিথিদের নিমন্ত্রণ করলেন শত্রুঘ্নকন্য়া। বিয়ের যে কার্ডটি প্রকাশ্যে এসেছে সেখানে লেখা রয়েছে, লাল পোশাক বারণ। পরতে হবে ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান। জানা গিয়েছে, শিল্পা শেট্টির রেস্তরাঁয় বসছে সোনাক্ষী-জাহিরের বিয়ের আসর। কার্ডে লেখা রয়েছে, ‘‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই সাত বছরে আমরা অনেক ভালবাসা, হাসি, আনন্দ, রোমাঞ্চ ভাগ করে নিয়েছিলাম, যার জন্য আজ আমরা এই সময়টাতে এসে পৌঁছেছি।’’

বলিউড সূত্র বলছে, ২৩ জুন নাকি মুম্বইয়ে বসতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের আসর। শোনা যাচ্ছে, ১৯ জুন মুম্বইতে তাঁদের সঙ্গীত অনুষ্ঠিত হবে।

Advertisement

Sonakshi Sinha

[আরও পড়ুন: ভেজা শরীরে সিগারেটে সুখটান বিক্রমের, ভিডিও শেয়ার করে বিশেষ ঘোষণা অভিনেতার]

প্রথমে শোনা গিয়েছিল, খুব ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়েই নাকি বিয়ে করবেন এই দুই বলিউড তারকা। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বলিউডের অন্যান্য বিয়ের মতোই, এই বিয়েও হবে জমজমাট। মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলেই হবে সব বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকেই সেজে উঠবেন সোনাক্ষী। আর অন্যদিকে, মণীশ মালহোত্রার গলাবন্ধ কুর্তায় দেখা যাবে জাহির ইকবালকে। অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক। সোনাক্ষীর বিয়েতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে সলমন খানকে। শোনা যাচ্ছে, সোনাক্ষীর আবদারে নাকি তিনি পারফর্মও করবেন। এছাড়াও, সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ সিরিজের পুরো স্টারকাস্ট থাকবেন সোনাক্ষীর এই বিয়েতে।

 

বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের (zaheer iqbal ) খবর। এমনকী, সম্প্রতি সলমন খানের (Salman Khan) পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির। তাহলে কি জাহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী? জল্পনার সূত্রপাত তখন থেকেই। এবার বিয়ের দিনক্ষণ এবং কার্ড প্রকাশ্যে।

সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল আতমকাই অভিনেত্রীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী তখন সোজা উত্তর দেন, “কাটা গায়ে নুনের ছিঁটে! আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” খুব চালাকি করেই জাহিরের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সোনাক্ষী। তবে সেবার প্রশ্ন এড়়িয়ে গেলেও এবার কিন্তু একেবারে পাকা খবর যে আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী-ইকবাল।

[আরও পড়ুন: ‘১২ বছরের অপেক্ষা…’, শিবপ্রসাদের পোস্টে ‘বহুরূপী’ নিয়ে আবেগঘন বার্তা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.