অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর দাদা (Pankaj Tripathi Brother) বিজেন্দ্রনাথ তিওয়ারির উপর লাঠিসোঁটা নিয়ে হামলা। বিহারের বাড়ির সামনে তাঁর উপর হামলা চালানো হয় বলেই খবর। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিনেতার দাদার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।
রবিবার অভিনেতার বিহারের বাড়ির কাছে কয়েকজন দুষ্কৃতী যান। অভিযোগ, ধারালো অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে তাঁকে আক্রমণ করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার নেপথ্যে রয়েছে জমি বিবাদ। তার জেরেই সম্ভবত অভিনেতার দাদার উপরে চড়াও হয়ে দুষ্কৃতীরা। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত অভিনেতার পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়েরের পরেই ব্যবস্থা নেওয়া হবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৃণমূলের তহবিলে দুর্নীতি? এবার স্পেশাল অডিটর নিয়োগের দাবি ঋতব্রতদের
-
৭০ বছরের নজির ভেঙে ১০ দিনে গোলের সেঞ্চুরি! কেন এত গোল হচ্ছে এবারের বিশ্বকাপে?
-
২৭ লক্ষ টাকা তছরুপ! গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ, উঠল ‘চোর’ স্লোগান
-
‘প্রতিরক্ষা-বন্ধু’ আমেরিকা! দিল্লিকে যুদ্ধকপ্টার, কামান-সহ ৪,৫৬৬ কোটির সমরাস্ত্র সাহায্যে অনুমোদন ওয়াশিংটনের
-
বর্ষার আর্দ্রতায় বাড়ছে চোখের সংক্রমণ, সুস্থ থাকতে মেনে চলুন এই নিয়মগুলি