মাত্র সাতাশ বছর বয়সেই সব শেষ। প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ (Ananya Raj)। গত ১৫ জুলাই মৃত্যু হয়েছে তাঁর। মাসখানেক পর রবিবার পরিবারের লোকজন এই দুঃসংবাদ জানান। এই ঘটনায় শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন:
জানা গিয়েছে, গত ১৫ জুলাই সোশাল মিডিয়া পোস্টে অভিনেত্রী তাঁর শারীরিক অসুস্থতার কথা জানান। মানসিকভাবেও যে তিনি বিপর্যস্ত তা উল্লেখ করেন পোস্টে। সেই পোস্টটি শেয়ার করে রবিবার সকালে পরিবারের তরফে দুঃসংবাদ জানানো হয়। বিবৃতিতে লেখা হয়, ‘আমরা অনন্যার পরিজন। ব্যথিত হৃদয়ে জানাচ্ছি অনন্যা আর নেই। বছরখানেক শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিল। একজন যোদ্ধার মতো লড়াই করেছিল। ও ভীষণ চনমনে মেয়ে ছিল। রানির মতো জীবন কাটিয়েছে। তাকে হারিয়ে আমরা শোকস্তব্ধ। আমাদের আর্জি সকলে ওর আত্মার শান্তিকামনা করুন। এই সময়ে আশা করি আপনারা আমাদের গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন।’
View this post on Instagram
গত ২০১৬ সালে বি-টাউনে অভিষেক অনন্যার। ‘সেভেন আওয়ার্স টু গো’ ছবিটিতে অভিনয়ে হাতেখড়ি। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’ – এর মতো ছবিতে কাজ করেছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে হায়দরাবাদে শুভমন গিলের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় আলোচনার চর্চায় চলে আসেন অভিনেত্রী। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এই দুঃসংবাদ শুনে অনেকেই হতাশ। সকলেই অভিনেত্রীর আত্মার শান্তিকামনা করেছেন। কেউ কেউ আবার ভগবানের কাছে তাঁর পরিবারের লোকজনের মনের জোর বাড়ানোর আর্জি জানিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা