Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Adrit Roy

অষ্টমঙ্গলা মিটতেই হানিমুনে আদৃত-কৌশাম্বি, নতুন বউকে নিয়ে কোথায় গেলেন ‘উচ্ছেবাবু’?

৯ মে সাত পাকে বাঁধা পড়েন টেলিপর্দার জনপ্রিয় মুখ আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৪, ২৩:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৪, ২৩:১২

options
link
অষ্টমঙ্গলা মিটতেই হানিমুনে আদৃত-কৌশাম্বি, নতুন বউকে নিয়ে কোথায় গেলেন ‘উচ্ছেবাবু’? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রেমের মধুর পরিণতি। নতুন জীবন শুরু। ৯ মে সাত পাকে বাঁধা পড়েন টেলিপর্দার জনপ্রিয় মুখ আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। বর্ষণমুখর দিনে এক হয় টেলিপর্দার তারকাজুটির চারহাত। অষ্টমঙ্গলা কাটিয়ে এবার তাঁদের হানিমুনের পালা। তা নতুন বউকে সঙ্গে নিয়ে কোথায় গেলেন ‘উচ্ছেবাবু’?

কৌশাম্বি তাঁর সোশাল মিডিয়ায় প্লেনের ভিতর থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন। তা দেখেই নেটিজেনরা অনুমান করছেন, হানিমুনে যাচ্ছেন এই মিষ্টি জুটি। তবে কোথায় যাচ্ছেন তা কিন্তু ফাঁস করতে চাননি কেউই। হয়তো অনুরাগীদের বড়সড় সারপ্রাইজ দিতে চলেছেন আদৃত ও কৌশাম্বি।

Advertisement

চলতি বছরের শুরুতেই আদৃত ও কৌশাম্বির বিয়ের খবর শোনা গিয়েছিল। প্রথমে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বিয়ের কথা শোনা যাচ্ছিল। কিন্তু পরে মে মাসকেই বিয়ের জন্য বেছে নেন তারকা জুটি।

[আরও পড়ুন: মা হলেন ইয়ামি গৌতম, কী নাম রাখলেন সন্তানের?]

শোনা যায়, ‘মিঠাই’ সিরিয়ালের ফ্লোর থেকে তাঁদের সম্পর্কের শুরু। তবে কখনও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তাঁরা। উলটে বার বারই প্রেমের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে গিয়েছেন। ‘ফুলকি’ ধারাবাহিকে পারমিতার চরিত্রে অভিনয় করেছেন কৌশাম্বি। আদৃতকে আগামিতে দেখা যাবে ‘পাগল প্রেমী’ ছবিতে। এসভিএফের প্রযোজনায় তৈরি অভিরূপ ঘোষের এই ছবিতে আদৃতের নায়িকা নবাগতা মুনমুন।

[আরও পড়ুন: অক্ষয়ের ছবি তোলা থেকে গ্রামের মন্দির, ‘Jolly LLB 3’র শুটিংয়ের গল্প শোনালেন খরাজ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.