Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Aditya Roy Kapoor

সত্যিই কি অনন্যার সঙ্গে ব্রেকআপ? সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন আদিত্য

কী বললেন আদিত্য?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৪, ২১:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৪, ২১:১৪

options
link
সত্যিই কি অনন্যার সঙ্গে ব্রেকআপ? সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন আদিত্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পষ্ট মুখে কিছু না বললেও, আদিত্যর সঙ্গে সম্পর্কের তিক্ততা নিয়ে হাভেভাবে বুঝিয়ে দিয়েছিলেন অনন্যা। এমনকী, সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টও দিয়েছিলেন চাঙ্কিকন্যা। কিন্তু অনন্যার সঙ্গে ব্রেকআপ নিয়ে তেমনভাবে কখনই মুখ খোলেননি আদিত্য রায় কাপুর। তবে এবার এক সাক্ষাৎকারে, স্পষ্টই যেন বললেন, আপাতত তাঁর জীবনে কেউ নেই।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি লাইফস্টাইল এশিয়া ইন্ডিয়া ম্য়াগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে আদিত্য রায় কাপুর জানান, ”গত কয়েকমাস ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে নানা খবর রটেছে। আমার প্রেম, বিয়ে সবই খবরে ছিল। কিন্তু মজাটা হল, আমি কখনই আমার ব্যক্তিগত জীবনের কোনও কথাই সোশাল মিডিয়ায় লিখি না। প্রাইভেটই রাখতে চাই। তাই সম্পর্ক, প্রেম, ভবিষ্যতে যাই হোক না কেন, ব্যক্তিগতই থাকবে। যদি সত্যি কিছু হয়, তাহলে ঠিক সময় মতো আমিই নিজে সামনে আনব।”

Advertisement

[আরও পড়ুন: গেরুয়া ঝড়ে লাগাম! ভোটের ফল ঘোষণার পর ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপমের]

দেড় মাস আগেও অনন্ত আম্বানির জামনগরের অনুষ্ঠানে জুটিতে গিয়েছিলেন। বলিউডের সমস্ত হাইপ্রোফাইল পার্টিতেও একসঙ্গে নজর কাড়তেন আদিত্য-অনন্যা (Aditya Roy Kapur, Ananya Panday)। একসঙ্গে ছুটিও কাটিয়েছেন বিদেশে বহুবার। এমনকী চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাজ্জিরা। প্রথমটায় রাখঢাক করলেও পরে একেবারে খুল্লামখুল্লা প্রেমের জোয়ারে ভেসেছিলেন তারকাজুটি। তবুও কেন আদিত্য-অনন্যার ২ বছরের সম্পর্কে ভাঙন?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Scott Eyewear (@scotteyewear)

 

দুই তারকার এক ঘনিষ্ঠ বন্ধুই নাকি বলিউড সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, “গত এক মাস আগেই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে। সবই ঠিকঠাক চলছিল ওঁদের মধ্যে। আচমকাই ওঁদের বিচ্ছেদটা বন্ধুমহলের কাছে ভীষণই শকিং! যদিও ওঁরা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। অনন্যা মুভ অন করার চেষ্টা করছে। হ্যাঁ, কষ্ট পেয়েছে বটে! অনন্যা এখন ওঁর নতুন পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছে। আদিত্যও খুব পরিণতভাবেই পরিস্থিতিটা সামলাচ্ছে।”

গত মাসে অনন্যা পাণ্ডের ইনস্টা স্টোরি দেখেই বিচ্ছেদের জল্পনার সূত্রপাত। অভিনেত্রী লিখেছিলেন, যদি সে সত্যিই তোমার হয়ে থাকে, তাহলে তুমি যতই দূরে ঠেলো না কেন, সে ফিরবেই তোমার কাছে। নইলে তোমাকে ভবিষ্যতের জন্য শিক্ষামূলক পাঠ দিয়ে যাবে। আদিত্য-অনন্যার ২ বছরের সম্পর্ক একাধিকবার সংবাদের শিরোনামে এসেছে। রাতবিরেতে তাঁদের লুকিয়ে ডেটিংয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছিল পাপারাজ্জিদের ক্যামেরায়। অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেরও বেজায় পছন্দ ছিল আদিত্য রায় কাপুরকে। তবুও কেন বিচ্ছেদ ঘটল? এদিকে সম্প্রতি রাতবিরেতে ‘প্রাক্তন’ শ্রদ্ধা রায় কাপুরের বাড়ি থেকে বেরতে দেখা গিয়েছে আদিত্যকে। তাহলে কি পুরনো প্রেমের জেরেই এই ভাঙন? উত্তর অধরাই।

[আরও পড়ুন: বিজেপির ভোটের কাঁটা ‘জওয়ান’ শাহরুখ! কীভাবে?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.