সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তি অধিকার রক্ষার্থের আর্জি জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সলমন খান। কোনও ওয়েবসাইট কিংবা বিজ্ঞাপনে যেন তাঁর নাম, ছবি, ভিডিও বিনা অনুমতিতে কেউ যাতে ব্যবহার না করতে পারেন, সেই আর্জি নিয়েই আদালতের দ্বারস্থ হন ভাইজান সলমন খান। গ্ল্যামার দুনিয়ার তারকাদের প্রায়শই ডিপফেক-এর শিকার হতে হয়। সুপারস্টার সলমন খানও তার ব্যতিক্রম নন। এবার এই নিয়ে সোশাল মিডিয়া সংস্থাগুলিকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
ইতিমধ্যেই বিচারক মনমিত প্রীতম সিং অরোরা সোশাল মিডিয়া ব্যবহারকারী সমস্ত সংস্থাকে সতর্ক করে বলেন সলমনের নাম, ছবি বা ভিডিও অনুমোদন ছাড়া কোনওরকম বিজ্ঞাপনীমূলক প্রচারে ব্যবহার করা যাবে না। এবং পূর্বে যদি কোনও সংস্থা এই কাজ করে থাকে সেক্ষেত্রে যেন তাঁরা সলমনের সমস্ত ছবি বা ভিডিও তাঁদের সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেয়। শুধু তাই নয়, তথ্য ও প্রযুক্তি বিধি ২০২১ অনুসারে আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
বলে রাখা ভালো সলমনের আগে এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রী। সেই তালিকায় রয়েছেন স্বয়ং বচ্চন পরিবারের সদস্যরা। এছাড়াও রয়েছেন, হৃতিক রোশন, অজয় দেবগণ, অক্ষয় কুমার, কুমার শানু, নাগার্জুনা প্রমুখ। এবার সেই তালিকায় নাম জুড়লো সলমনেরও।
সর্বশেষ খবর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত