দক্ষিণ আফ্রিকা থেকে আচমকাই ভাইরাল বন্দুকধারী অভিষেক বচ্চনের ছবি। পরনে ট্রেঞ্চ কোট। চোখে রোদচশমা। হাতে শটগান নিয়ে গাড়ির মাথায় দাঁড়িয়ে হুমকি ছুড়ছেন অভিনেতা। এহেন ক্যামেরাবন্দি দৃশ্য নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, আচমকাই কী হল জুনিয়র বচ্চনের? যে অভিনেতা সাধারণত বলিপাড়ার কোনও ইস্যুতেই সাতে-পাঁচে থাকেন না, তাঁকে এভাবে বন্দুক হাতে দেখলে এমন কৌতূহল অস্বাভাবিক নয়। তাও আবার সম্মুখ সমরে বলিউডের বাদশা শাহরুখ খান!
আসলে গত কয়েকদিন ধরেই দক্ষিণ আফ্রিকায় ‘কিং’ সিনেমার শুটিং চলছে। আর শাহরুখের এই বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবিতে অভিষেক যে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, সেকথা বছর দেড়েক আগেই জানা গিয়েছিল। সেসময়েই জানা যায়, ‘কিং’-এ ভয়ানক খলনায়ক অবতারে ধরা দেবেন জুনিয়র বচ্চন। কতটা ভয়ানক? সেট থেকে ফাঁস হওয়া ছবিতেই তার আন্দাজ মিলল। খবর, ‘কিং’ সিনেমায় এটাই অভিষেকের ফার্স্ট লুক। যা দেখে উন্মাদনার পারদ তুঙ্গে। অনুরাগীমহলেও প্রশংসার বন্যা। কারণ দীর্ঘদিন বাদে কোনও পরিচালক জুনিয়র বচ্চনকে ভিনস্বাদের ভূমিকায় ভেবেছেন।
আরও পড়ুন:
খলনায়কের চরিত্রেও অভিষেক বচ্চন যে সমান সাবলীল, তার স্বাক্ষর রেখেছেন ‘ইউভা’ ‘রাবণ’, ‘ভোলা’, ‘বব বিশ্বাস’-এর মতো একাধিক ছবি। যেগুলিতে নেতিবাচক চরিত্রে বাজিমাত করেছেন জুনিয়র বচ্চন। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন শাহরুখের বিগবাজেট সিনেমা ‘কিং’।

আসলে বলিউডের বক্স অফিসের অঙ্কে খান-কাপুরদের তুলনায় অভিষেক বচ্চন অনেকটা পিছিয়ে থাকলেও, তাঁর অভিনয় বরাবরই সিনেসমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে। খলনায়কের চরিত্রেও তিনি যে সমান সাবলীল, তার স্বাক্ষর রেখেছেন ‘ইউভা’ ‘রাবণ’, ‘ভোলা’, ‘বব বিশ্বাস’-এর মতো একাধিক ছবি। যেগুলিতে নেতিবাচক চরিত্রে বাজিমাত করেছেন জুনিয়র বচ্চন। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন শাহরুখের বিগবাজেট সিনেমা ‘কিং’। শোনা যাচ্ছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরামর্শেই বহুপ্রতীক্ষিত এই সিনেমার জন্য চেহারার গড়ন বদলে ফেলেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। বলিউড মাধ্যম সূত্রে খবর, সিদ্ধার্থ আনন্দ খুব যত্ন করে অভিষেকের চরিত্রটি সাজিয়েছেন তিনি। কারণ অ্যাকশন প্যাকড এই সিনেমায় জুনিয়র বচ্চন বিশেষ লুকে ধরা দেবেন। ভয়ংকর খলচরিত্রের জন্য পরিচালক আরেকটু রোগা চেহারা চাইছিলেন। সেকারণেই বাধ্য ছাত্রের মতো জুনিয়র বচ্চন জিমে ঘাম ঝরিয়েছেন। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, শাহরুখ এবং অভিষেক দুজনেই একেবারে ভিন্ন অবতারে ধরা দিতে চলেছেন ছবিতে। অতঃপর পর্দায় শাহরুখ-অভিষেকের যুদ্ধ দেখতে যে দর্শকরা মুখিয়ে থাকবেন, সেকথা হলফ করে বলা যায়।

বিগত দেড় দশকে অভিনেতা হিসেবে একাধিকবার ভিন্ন চরিত্রে ‘এক্সপেরিমেন্টে’র পথে হেঁটেছেন অভিষেক বচ্চন। তবে বক্স অফিস নম্বরের ক্ষেত্রে তা খুব একটা ফলপ্রসূ যেমন হয়নি, তেমনই ‘নায়ক’ জুনিয়র বচ্চনের কেরিয়ারে ‘ফ্লপ’ তকমাও শুনতে হয়েছে। বারংবার বাবা অমিতাভ বচ্চনের ‘স্টারডমে’র সঙ্গে তুলনা টানা হয়েছে। এবার ‘কিং’-এর সুবাদে সেই ফাঁড়া কাটে কিনা? নজর থাকবে সেদিকে।
#AbhishekBachchan 😈 First Official Internet Breaking Alert LEAKED LOOK Photos ⚠️ From #KING 👑 Shoot On Sets In 2026❤️🔥#ABJr Full Fledge RAW & REAL First Look Reveal In #SiddharthAnand‘s Next PAN World Action Opus On #XMas Dec 24 2026 💯
Its From CAR CRASH & CLIMAX Sequences💥 pic.twitter.com/CzoxMnSNMI
— Shahabuddin Ahmed (SRKian) 2.0 🇮🇳 🇵🇸 (@Shahab2SRKian50) May 13, 2026
কেরিয়ার গ্রাফ নিয়ে বরাবরই সমালোচিত হতে হয়েছে অভিষেক বচ্চনকে। ২০০০ সালে জেপি দত্তার হাত ধরে ‘রিফিউজি’ সিনেমার সুবাদে বলিউডে শিকে ছেঁড়েন অভিষেক বচ্চন। সেই ছবি বক্স অফিসে খুব একটা শোরগোল না ফেললেও সিনেসমালোচকদের কলমে প্রশংসিত হয়েছিল। এরপর বিগত দেড় দশকে অভিনেতা হিসেবে একাধিকবার ভিন্ন চরিত্রে ‘এক্সপেরিমেন্টে’র পথে হেঁটেছেন অভিষেক বচ্চন। তবে বক্স অফিস নম্বরের ক্ষেত্রে তা খুব একটা ফলপ্রসূ যেমন হয়নি, তেমনই ‘নায়ক’ জুনিয়র বচ্চনের কেরিয়ারে ‘ফ্লপ’ তকমাও শুনতে হয়েছে। বারংবার বাবা অমিতাভ বচ্চনের ‘স্টারডমে’র সঙ্গে তুলনা টানা হয়েছে। এবার ‘কিং’-এর সুবাদে সেই ফাঁড়া কাটে কিনা? নজর থাকবে সেদিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক