Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Aayush Sharma

মুম্বইয়ে কতটা নিরাপদ সলমন? কলকাতায় এসে মুখ খুললেন ভগ্নিপতি আয়ুশ

কী বললেন আয়ুশ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ২০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ২০:৩৯

options
link
মুম্বইয়ে কতটা নিরাপদ সলমন? কলকাতায় এসে মুখ খুললেন ভগ্নিপতি আয়ুশ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুক্তি পেতে চলেছে সলমন খানের ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মার নতুন ছবি ‘রুসলান’। মঙ্গলবার এই ছবির প্রচারেই কলকাতার এক পাঁচতারা হোটেলে এসেছিলেন আয়ুশ। সলমনের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার পর যেহেতু এই শহরে পা রাখলেন আয়ুশ। সেহেতু সাংবাদিক সম্মেলনে সলমনকে নিয়ে উঠল প্রশ্ন। কেমন আছেন ভাইজান? মুম্বইয়ে থাকাটা কি নিরাপদ?

এর আগেও কলকাতা এসেছেন আয়ুশ। প্রথম ছবি ‘লাভযাত্রি’র প্রচারে এসে কালীঘাটে পুজোও দিয়েছিলেন তিনি। আয়ুশের কাছে সলমন গডফাদার। সলমনের হাত ধরেই বলিউডে তাঁর পা রাখা। তাই বলিউডের ভাইজানকে নিয়ে একটু বেশিই আবেগপ্রবণ ছবির ‘রুসলান’।

Advertisement

[আরও পড়ুন: চরম গরমে প্রিয় পোষ্যকে সুস্থ রাখবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস]

সলমনের বাড়িতে গুলিবর্ষণ ও নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে আয়ুশ জানালেন, ”ভাইজান কখন কোথায় যাচ্ছেন, কী করছেন, এগুলো নিয়ে কোনও মন্তব্যই করব না। মুম্বই পুলিশের তরফ থেকে গোটা পরিবারকে নির্দেশ দেওয়া রয়েছে। তাই বিষয়ে কিছু বলা যাবে না।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aayush Sharma (@aaysharma)

২০১৮ সালে ‘লাভযাত্রী’ ছবি থেকে বলিউডে পা রাখেন আয়ুশ। সলমনের সঙ্গে ‘অন্তীম’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। কয়েকমাস আগে সোশাল মিডিয়ার হাত ধরে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা। সূত্রের খবর, যে লরেন্স বিষ্ণোই গ্য়াং সলমনকে প্রাণনাশের হুমকি দিয়েছিল, সেই গ্যাং আয়ুশকেও হুমকি দিয়েছে বলে খবর। সলমনের এখন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান।  সলমনের ভগ্নিপতি আয়ুশ শর্মার নিরাপত্তাও বাড়ানো হয়েছিল।

[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট! নিরাপত্তা বাড়ছে মুখ্যমন্ত্রী ও অভিষেকের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.