পয়লা অগাস্ট থেকে শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এর শুটিং। চেনা ছন্দে ফিরেছেন বলিউডের শাহেনশা অমিতাভ। ৮৩ বছর বয়সি অভিনেতা নিজের ব্লগে সুখবর শেয়ার করেছিলেন। ইতিমধ্যেই সামনে এসেছে ‘কেবিসি ১৮’-এর প্রোমো। আর সেখানেই আমিরের চতুর্থ বিয়ে নিয়ে রসিকতা! গৌরীর সঙ্গে আমিরের তৃতীয় বিয়ে ঘিরে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ থেকে মিস্টার পারফেক্টশনিস্টকে বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকি! এর মাঝেই আবার চতুর্থ বিয়ের কথা উত্থাপন!
তবে শোয়ের সঞ্চালক তথা বিগ বির সঙ্গে নয়, নেটিজেনদের নিশানায় আমির খান। ‘কেবিসি’-এর মঞ্চেও স্বস্তি নেই! সেখানেও বিয়ের খোঁচা আমিরকে। জেনে নেওয়া যাক বিষয়টা ঠিক কেমন। আসলে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমির খান। সঙ্গী সানি দেওল ও প্রীতি জিন্টা। ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারের জন্যই এই শোয়ে তাঁদের আগমন। প্রোমোর ঝলকে দেখা যাচ্ছে, আমির খান ‘কেবিসি ১৮’-এর মূল ভাবনা ‘সোচনা পড়েগা’ নিয়ে প্রশ্ন করছেন।
আরও পড়ুন:

বিগ বি-কে বলছেন, ‘আপনি তো বলেছেন সোচনা পড়েগা। তাহলে কী ভাবতে হবে?’ অমিতাভও নিজের চেনা ভঙ্গিতে উত্তর দিয়েছেন, ‘এবার কিন্তু সব কিছু এত সহজে হবে না। প্রতিযোগীদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে গভীরে ভাবতে হবে।’ আমিরও মাথা নাড়িয়ে সম্মতি জানান, ‘ভাবতে হবে স্যার, সত্যিই এবার ভাবতে হবে।’ দুই তারকার এই কথোপকথন নজর কেড়েছে দর্শকের। মজার ছলে বহু নেটিজেন কমেন্ট সেকশনে আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে রসিকতা করেছেন।
View this post on Instagram
তৃতীয় বিয়ের পর চতুর্থবার বিয়ে সম্ভবনা নিয়ে মজার মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ওকে জিজ্ঞেস করুন চতুর্থ বিয়েটা কবে করছেন?’ অপর এক নেটাগরিক হেঁয়ালি করে বলেছেন, ‘উনি কি নিজের বিয়েগুলো নিয়ে কথা বলতে এসেছেন?’ ফুরফুরে মেজাজে আমিরকে নেটপাড়ার এক সদস্যের খোঁচা, ‘ঊাবার বিষয় যখন, আমিরকে হয়তো আবার বিয়ে নিয়ে ভাবতে হবে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’