Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Aamir Khan

‘শার্ক ট্যাঙ্ক’ তারকার বায়োপিকে আমির! বক্স অফিসে ভাগ্য ফেরাতে ভরসা ছোটপর্দার জনপ্রিয় শো?

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, আমির খান অশ্নীর গ্রোভারের বায়োপিকে কাজ করতে আগ্রহী এবং নতুন প্রজেক্টে সম্মতিও দিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ২১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ২১:০১

options
link
‘শার্ক ট্যাঙ্ক’ তারকার বায়োপিকে আমির! বক্স অফিসে ভাগ্য ফেরাতে ভরসা ছোটপর্দার জনপ্রিয় শো? zoom
'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া'র অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির!
Advertisement

২০২৫ এ আরএস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পর’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানকে (Aamir Khan)। বক্স অফিসে ব্যবসা করে ‘লাল সিং চড্ডা’র ক্ষততে মলম দিয়েছিলেন, সে কথা বললে অত্যুক্তি হয় না। মুক্তির অপেক্ষায় আমির পুত্র জুনেদ খানের নতুন ছবি ‘একদিন’। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে দক্ষিণী সুন্দরী সাই পল্লবীর। এর মাঝেই ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো এবার নাকি ‘শার্ক ট্যাঙ্ক’ খ্যাত অশ্নীর গ্রোভারের ( Ashneer Grover) বায়োপিকে দেখা যেতে পারে সুপারস্টার আমির খানকে। 

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, আমির খান অশ্নীর গ্রোভারের বায়োপিকে কাজ করতে আগ্রহী এবং নতুন প্রজেক্টে সম্মতিও দিয়েছেন। রিপোর্ট মোতাবেক, ‘ভারতপে’র (BharatPe) প্রতিষ্ঠাতার গল্প এবং স্টার্টআপ দুনিয়ায় তাঁর ভূমিকায় মুগ্ধ আমির। জানা যাচ্ছে, ইতিমধ্যেই আমির খান সিনেমার স্ক্রিপ্ট পড়ে ফেলেছেন। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এই মুহূর্তে বক্স অফিস কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’। আমিরের মতো বিচক্ষণ শিল্পী এবার ভরসা রাখছেন ছোটপর্দার জনপ্রিয় শো-তে?

Advertisement

এই চর্চায় রয়েছে আরও একটি টুইস্ট। বিটাউনের অন্দরের কানাঘুষো, শ্রদ্ধা কাপুরের চর্চিত প্রেমিক রাহুল মোদি নাকি এই ছবির প্রযোজনা করতে পারেন। উল্লেখ্য, ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির গল্প তাঁরই লেখা।

‘শার্ক ট্যাঙ্ক’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে দেখা যেতে পারে সুপারস্টার আমির খানকে। সিনেদুনিয়ার কানাঘুষো, শ্রদ্ধা কাপুরের চর্চিত প্রেমিক রাহুল মোদী নাকি এই ছবির প্রযোজনা করতে পারেন।

অশ্নীর গ্রোভার যিনি ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র প্রথম সিজনে ‘শার্ক’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সাম্প্রতিক অতীতে অশ্নীর গ্রোভার এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘আমার আত্মজীবনী ডগলাপন: দ্য হার্ড ট্রুথ অ্যাবাউট লাইফ অ্যান্ড স্টার্ট-আপস’ মুক্তির ১৫ মাস পরেও বইপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া পাচ্ছে। আমার কাছে ডগলাপন ২.০-এর জন্য আরও অনেক গল্প আছে। আমরা এখন সিনেমা তৈরির কাজ নিয়ে ব্য়স্ত আছি। অপেক্ষায় থাকুন।’ এদিকে, আমির নাকি দাদাসাহেব ফালকের জীবন নিয়েও একটি বায়োপিকে কাজ করছেন এবং এই প্রজেক্টের জন্য তিনি আবার রাজকুমার হিরানির সঙ্গে হাত মিলিয়েছেন। যদিও ‘শার্ক ট্যাঙ্ক’ প্রসঙ্গে এখনও পর্যন্ত আমির কোনও ইঙ্গিত দেননি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.