Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Aamir Khan

সই বিয়ে নাকি তারকাখচিত জমকালো অনুষ্ঠান? নয়া সফরে আমির-গৌরীর পাশে শাহরুখ-সলমন!

৫ জুলাই মুম্বইয়ে বসবে আমির গৌরীর রূপকথার বিয়ের আসর। 'বিগ ফ্যাট ওয়েডিং' নাকি ছিমছাম আয়োজন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৯:৪৮

options
link
সই বিয়ে নাকি তারকাখচিত জমকালো অনুষ্ঠান? নয়া সফরে আমির-গৌরীর পাশে শাহরুখ-সলমন! zoom
সেজে উঠেছে আমিরের বাড়ি
Advertisement

বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খানের বিয়ে ঘিরে সিনেপাড়ায় উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। শুধু সিনে ইন্ডাস্ট্রি কেন, অভিনেতার অনুগামীদের মধ্যেও তৃতীয় বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। দুবার বিবাহবিচ্ছিন্ন আমির গৌরীতেই খুঁজে পেলেন প্রশান্তি! তাই হয়তো আমিরি কায়দায় আরও একবার নিজের জীবনটাকে সাজিয়ে নিচ্ছেন অভিনেতা। ষাট বছরের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়েছিলেন আমির। তখনই মিস্টার পারফেকশনিস্টের জীবনে নতুন বসন্ত উঁকি দেওয়ার জল্পনায় সিলমোহর পড়ে। এরপরই মায়ানগরীর সেলেব পাড়ার অন্দরের ফিসফাস, সেই সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন ষাটোর্ধ্ব সুপারস্টার। হ্যাঁ, ৫ জুলাই মুম্বইয়ে বসবে আমির গৌরীর রূপকথার বিয়ের আসর। ‘বিগ ফ্যাট ওয়েডিং’ নাকি ছিমছাম আয়োজন?

বিয়ে নিয়ে লেটেস্ট আপডেট শেয়ার করলেন আমির খান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, একেবারে ঘরোয়া আয়োজনেই শুভকাজ সুসম্পন্ন হবে। পরিবার পরিজন আর কাছের বন্ধুদের নিয়েই স্বামী স্ত্রী হিসেবে পথচলা শুরু করবেন আমির খান ও গৌরী স্প্র্যাট। আমিরের কথায়, ” বাড়িতেই একটি রেজিস্ট্রি ম্যারেজের আয়োজন করা হবে। খুবই সাধারণ একটি রেজিস্ট্রি বিয়ে। শুধু দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। আমরা দু’জনের কেউই খুব একটা আড়ম্বর চাইছ না। সাদামটাভাবেই অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি।”

Advertisement
Aamir Khan is getting married again
তৃতীয় বিয়ের পথে ষাটোর্ধ্ব আমির খান।

 

বিয়ে ঘনিষ্ঠ পরিসরে হলেও বলিউডের তাঁর ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ, সলমন বা অন্য সহকর্মীরা বিয়েতে নিমন্ত্রিত থাকবেন না সে বিষয়ে কিছু জানা যায়নি। সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারেই আমির বিয়ের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন। প্রেমের সূত্রপাত বছর দুয়েক আগে। বলিউড মাধ্যম সূত্রে খবর, চব্বিশ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন! শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট ‘দঙ্গল’ খ্যাত ফতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন।

friends to life partner: Aamir Khan-Gauri Spratt's relationship Timeline
আমির-গৌরী

 

মাসখানেক সেই গুঞ্জনও চলে বহাল তবিয়তে। সেই আবহে ফতিমাকে আমিরের পরিবারের নানা অনুষ্ঠানেও দেখা যেত। তবে সেই ফতিমা ম্যাজিকও ফ্যাকাসে হয়ে যায় পঁচিশ সালের শুরুতে। সেসময়ে জব্বর খবর আসে আমির খান নাকি তৃতীয়বার বিয়ে করতে চলেছেন! পাত্রী বেঙ্গালুরুর গৌরী স্প্র্যাট। ৫ জুলাই প্রেম পরিণতি পাবে বিয়েতে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.