আর মাত্র তিন দিনের অপেক্ষা। ৭২ ঘণ্টা পরই ‘সিঙ্গল টু মিঙ্গেল’ হবেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান (Aamir Khan Wedding)। দুবার বিবাহবিচ্ছিন্ন আমির গৌরীতেই খুঁজে পেয়েছেন প্রশান্তি! ষাট বছরের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়েছিলেন। সেসময়েই মিস্টার পারফেকশনিস্টের জীবনে নতুন বসন্ত উঁকি দেওয়ার জল্পনায় সিলমোহর পড়ে। বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’আমিরের বিয়ে ঘিরে সিনেপাড়ায় উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। শুধু সিনে ইন্ডাস্ট্রি কেন, অভিনেতার অনুগামীরাও তৃতীয় বিয়ে সংক্রান্ত খবর জানতে অত্যুৎসাহী।
৫ জুলাই মুম্বইয়ে বসবে আমির গৌরীর রূপকথার বিয়ের আসর। ‘বিগ ফ্যাট ওয়েডিং’ নাকি ছিমছাম আয়োজন? বৃহস্পতিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানেই ওয়েডিং প্ল্যানের খুটিনাটি শেয়ার করলেন আমির। বিয়ের দু-তিন আগে হবু বরকে কাছে পেয়ে বিশেষ দিন সম্পর্কে প্রশ্ন আসবে সেটাই তো স্বাভাবিক।
আরও পড়ুন:

কোনওরকম রাখঢাক না করেই উপস্থিত সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিলেন আমির। একান্ত ব্যক্তিগত পরিসরেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেবিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা। অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।

বিয়ের প্ল্যান শেয়ার করে আমির খান বলেন, “আমার বিয়ে ৫ জুলাই। একদম ঘরোয়া এবং একান্ত ব্যক্তিগত অনুষ্ঠান। আমাদের জীবনের অত্যন্ত বিশেষ একটি দিন হতে চলেছে। দুই পরিবারের সদস্য এবং কয়েকজন বিশেষ বন্ধু উপস্থিত থাকবেন। বাড়িতেই ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। আপনাদের সকলের আশীর্বাদ চাই। আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা সুখে থাকতে পারি।”
View this post on Instagram
এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ, আমির এবং গৌরীর সন্তানরাও এদিন উপস্থিত থাকছেন। আমির খানের তিন সন্তান জুনায়েদ খান, ইরা খান এবং ছোট ছেলে আজাদের সঙ্গে বিয়েতে সক্রিয়ভাবে অংশ নেবে গৌরী স্প্র্যাটের প্রথম পক্ষের সন্তান। সব মিলিয়ে আমির-গৌরীর বিয়ে সম্পূর্ণ পরিবারকেন্দ্রিক অনুষ্ঠান হতে চলেছে, তা বললে অত্যুক্তি হবে না।
প্রশ্ন উঠেছে, অভিনেতার দুই প্রাক্তন স্ত্রীকেও কি এদিন বিয়ের আসরে দেখা যাবে? রিনা দত্ত কিংবা কিরণ রাওয়ের উপস্থিতি কিন্তু অস্বাভাবিক নয়। কারণ ডিভোর্সের পরও দুই প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির। শুধু তাই নয়, কিরণ-রিনার সঙ্গে অভিনেতার হবু স্ত্রী গৌরীর সখ্যতাও যে দারুণ, সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে তার প্রমাণ মিলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজের পালটা ক্যালিফোর্নিয়া! মার্কিন ভূখণ্ড ‘দখল’ ইরানের, ধুন্ধমার মানচিত্র ‘যুদ্ধ’
-
বিশ্বকাপে পাকবধ ভারতের, পাঁচতারা পারফরম্যান্সে পাকিস্তানের বিদায়ঘন্টা বাজালেন হরমনপ্রীতরা
-
স্পিন-জুজু কাটিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া, কোন মন্ত্রে সফল? মুখ খুললেন রাহুল
-
কলকাতায় আগ্নিকাণ্ডে মৃত ৮ বাংলাদেশি, দেশে দ্রুত দেহ ফেরানোর প্রতিশ্রুতি তারেকের মন্ত্রীর
-
এবার থেকে ৩ মাস পরই বদলাবে EMI, ঋণের নিয়মে বড়সড় বদলের পথে রিজার্ভ ব্যাঙ্ক