Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Aamir Khan

বিয়ের পর প্রাক্তন কিরণের সঙ্গে ক্লিনিকে আমির, অঝোরে কান্না ছেলে আজাদের, ভাইরাল ভিডিও

আচমকা কী ঘটল আমিরের জীবনে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৮:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৮:১৭

options
link
বিয়ের পর প্রাক্তন কিরণের সঙ্গে ক্লিনিকে আমির, অঝোরে কান্না ছেলে আজাদের, ভাইরাল ভিডিও zoom
আচমকা কী ঘটল আমিরের জীবনে?
Advertisement

৫ জুলাই আমিরের সঙ্গে সই বিয়ে সেরেছেন গৌরী স্প্র্যাট। তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর আমিরের বিরুদ্ধে উঠেছে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ। বিষ্ণোই গ্যাংয়ের তরফে মিলেছে প্রাণনাশের হুমকিও। সময়টা মোটেই খুব একটা ভালো যাচ্ছে না সদ্য বিবাহিত আমিরের। বিয়ের একমাস পূর্তিতেই ফের প্রাক্তন কিরণের সঙ্গে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। এদিকে কান্না থামছে না ছেলে আজাদের।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে আমির, কিরণ আর আজাদের সেই বিশেষ মুহূর্ত। কিন্তু, গৌরীকে ছেড়ে কেন কিরণের সঙ্গে আমির? আর কেনই বা ছেলের চোখে জল?ঘটনার নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। কিরণ আর ছেলে আজাদকে নিয়ে পোষ্যদের ক্লিনিকে গিয়েছিলেন আমির। সেখান থেকে বেরনোর মুহূর্তে সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি হন অভিনেতা।

Advertisement
পোষ্য ক্লিনিকে আমির

ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন আমির ভক্তরা। কারণ ভিডিওতে স্পষ্ট, টিশার্ট দিয়ে চোখের জল মুছছে আজাদ। আমিরের মুখও বেশ ভারাক্রান্ত, চুপচাপ কিরণ। অভিনেতার হাতে রয়েছে পোষ্য বহনের ক্যারিয়ার। যা দেখে অনুমান বাড়ির পোষ্যর নিশ্চয়ই অসুস্থ। যদিও এবিষয়ে খান পরিবারের তরফে কিছু জানানো হয়নি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

চোদ্দ বছরের আজাদের কান্না দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকরা। একজনের মন্তব্য, ‘মনে হয় ওঁদের পোষ্য কুকুর বা বিড়ালের শরীরটা ভালো নেই।’ কারও ভাবনা, ‘হয়তো কোনও পোষ্য মারা গিয়েছে। খুব দুঃখের।’ নেটপাড়ার এক সদস্যর অনুমান,কোনও পোষ্যকে হারানোর কারণেই হয়তো আজাদ এতটা ভেঙে পড়েছেন।

জুলাই মাসের গোড়ায় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন আমির খান। তারপর থেকেই ষাটোর্ধ্ব সুপারস্টারের তৃতীয় বিবাহ অভিযান নিয়ে উত্তাল আসমুদ্রহিমাচল! সরগরম হয় রাজনৈতিকমহলও। আমির যদিও আগেই জানিয়েছিলেন যে, তাঁর আগের দুই স্ত্রী হিন্দু ধর্মাবলম্বী হলেও তৃতীয় স্ত্রী গৌরী আদতে খ্রিস্টান, তবে তাতেও বিতর্ক থামার নাম নেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.