সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি ‘তারে জমিন পর’। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। তখন থেকেই আমির প্ল্যান করেছিলেন ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল তৈরি করবেন। যেমন ভাবনা, তেমনি কাজ। অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে আমিরের এই নতুন ছবি।
সূত্রের খবর, আমির তাঁর এই নতুন স্পোর্টস ড্রামা আগামী ৩০ মে বড়পর্দায় রিলিজ করাতে চেয়েছিলেন। কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে ছবি মুক্তি সপ্তাহ দুয়েক পিছিয়ে দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ৩০ মের বদলে ছবিটি মুক্তি পাবে ২০ জুন। ছবির সম্পাদনা ইতিমধ্যেই শেষ। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিতারে জমিন পর স্পোর্টস ড্রামা হলেও ছবিতে হিউমার ও ড্রামার নিঁখুত মিশেল থাকবে- যা আমিরের ছবির বিশেষত্ব। ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “ছবির চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে ছবিতে আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব।”
প্রসঙ্গত, ছবির ট্রেলার মুক্তি নিয়েও অভিনব পরিকল্পনা করেছেন আমির খান। আগামী ১ মে অজয় দেবগণ অভিনীত ‘রেইড ২’ ছবিটি বড়পর্দায় মুক্তি পাচ্ছে। সেই ছবির সঙ্গেই এবার যুক্ত হল ‘সিতারে জমিন পর’। এই ছবির মাঝেই মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার। সঙ্গে আরও একবার প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের জানিয়ে দেওয়া হবে ছবিমুক্তির দিনক্ষণ। আপাতত আমির জোরকদমে শুরু করবেন ছবির প্রচারের কাজ।
সর্বশেষ খবর
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর