আজ থেকে ঠিক একসপ্তাহ আগে, অর্থাৎ ৫ জুলাই বৃষ্টিস্নাত মায়ানগরীতে গৌরীর সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। সপ্তাহ ঘুরতেই মধুচন্দ্রিমায় নবদম্পতি (Aamir Khan-Gauri Spratt Honeymoon)! গৌরীকে নিয়ে অন্য মহাদেশে পাড়ি দিয়েছেন আমির, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। এও জানা যাচ্ছে, আমিরি কায়দায় মধুচন্দ্রিমার সঙ্গে কর্মজগৎও সামলাবেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। আমির-গৌরীর মধুচন্দ্রিমায় রয়েছে এক চমকপ্রদ বিষয়। তাঁদের সঙ্গে রয়েছেন আমির-করণের সন্তান আজাদ খান ও গৌরীর প্রথম পক্ষের ছেলে ক্যুইন স্প্র্যাট।
গৌরীর সঙ্গে তৃতীয় সেরে ‘হ্যাটট্রিক’-এর পরও কিরণের কাছাকাছিই থাকবেন আমির। আর ঠিক সেই কারণেই পালি হিলের বাড়ি ছেড়ে ১০০ কোটির মারিনা আবাসনে থাকবেন আমির-গৌরী।
আরও পড়ুন:
কাজ আর পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নববধূ গৌরীর সঙ্গে মধুচন্দ্রিমা, যাকে বলে ‘থ্রি ইই ওয়ান!’ আজাদ যাতে গৌরী-ক্যুইনের সঙ্গে সহজে মেলামেশা করতে পারে এবং আমিরও তাঁর নতুন পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে পারে সেই উদ্দেশেই এই বিদেশ সফরের আয়োজন। অস্ট্রেলিয়ায় পারিবারিক সময় কাটানোর মাঝে যোগ দেবেন মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসবে। সবমিলিয়ে ‘মহোৎসব’-এর মেজাজে খানদান পরিবার।

উল্লেখ্য, গৌরীর সঙ্গে তৃতীয় সেরে ‘হ্যাটট্রিক’-এর পরও কিরণের কাছাকাছিই থাকবেন আমির। আর ঠিক সেই কারণেই পালি হিলের বাড়ি ছেড়ে ১০০ কোটির মারিনা আবাসনে থাকবেন আমির-গৌরী। সেখানে মোট তিনটি ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। একটি নিজেদের জন্য। বাকি দুটিতে থাকবেন দ্বিতীয় স্ত্রী কিরণ ও তাঁর ছেলে আজাদ। আরেকটিতে মা, বোন ও বড় ছেলে জুনায়েদ।

নতুন বাড়িতে যাওয়ার আগে নতুন পরিবারের সঙ্গে কিছুটা সময় একান্তে কাটাতে চান আমির। এর মাঝেই বজরং দলের রোষানলে আমির। কেন বারবার হিন্দু নারীকেই বিয়ে করেন অভিনেতা? প্রশ্ন তুলে আমি খানকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বিতাড়িত করার হুমকি ছুড়েছে সংশ্লিষ্ট হিন্দু সংগঠন। খবর, ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর তৃতীয় বিয়ের পর সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এক বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল।

‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে অভিনেতার কুশপুতুল জ্বালায় বিক্ষোভকারীরা। পাশাপাশি আমির-বিরোধী স্লোগান দিতেও শোনা যায় তাঁদের। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। বজরং দলের সদস্য়দের মুখে কখনও ‘আমির খান মুর্দাবাদ’, আবার কখনও বা ‘জেহাদি, আমির খান ভারত ছাড়ো’র মতো স্লোগানও শোনা যায়। তবে এবিষয়ে আমিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অবসর নেওয়ার পরই শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন রাহানে! তুঙ্গে চর্চা
-
নেতাজিকে ‘অসম্মানে’ পুলিশকে কঠোর ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেপ্তার হবেন অনন্ত মহারাজ?
-
ফাটতে পারে অ্যাপেন্ডিক্স! ছ’বছরের শিশুর কঠিন অস্ত্রোপচার সফল রানাঘাট মহকুমা হাসপাতালে
-
জাহ্নবীর ‘অশ্লীল কন্টেন্ট’ মামলা: তারকা হলেই সব নিয়ন্ত্রণ করা যায়? প্রশ্ন দিল্লি হাই কোর্টের
-
বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা, হুমকি চিঠিতে লেখা, ‘সাবধান হয়ে যা, নইলে…!’