ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও আদর্শ এবার ফুটে উঠবে সিনেমার পর্দায়। ১৯৪৫-১৯৫৩ ভারতীয় উপমহাদেশের এক অস্থির ও যুগান্তকারী সময়কে কেন্দ্র করে নির্মিত হবে চলচ্চিত্র ‘শ্যামা’। ছবিতে দেশভাগ, শ্যামাপ্রসাদের (Shyama Prasad Mukherjee) আত্মত্যাগের কাহিনি, বাংলার ভবিষ্যৎ এবং নতুন ভারত নির্মাণের কাহিনি উঠে আসবে। পরিচালনায় সুচন্দ্রা ভানিয়া ও চন্দ্রোদয় পাল।
পরিচালক সুচন্দ্রা জানিয়েছেন, ‘শ্যামা’ নির্মাণের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরবেন তাঁরা। যা মানুষকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ‘শ্যামা’ ছবির রিসার্চের দায়িত্বে রয়েছেন আইনজীবী তথা বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। শ্যামাপ্রসাদের ৫১ বছরের জীবনের সাহসিকতা, একাগ্রতা ও আত্মত্যাগের গল্প উঠে আসবে এই সিনেমায়। দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসাবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে তিনি কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তা দেখা যাবে। এই ছবি এমন রাষ্ট্রনায়কের কথা তুলে ধরবে যিনি বিশ্বাস করতেন ভারত এক সংবিধান ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবে।
পরিচালক সুচন্দ্রা জানিয়েছেন, ‘শ্যামা’ নির্মাণের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরবেন তাঁরা। যা মানুষকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য, ‘ইতিহাস যেন এই প্রজন্মের সহজবোধ্য হয়। অতীত না জানলে ভবিষ্যৎ হারানোর শঙ্কা থাকে। ছবিটি এমন ইন্সপায়ারিং গল্প বলবে যাতে জেনজি এবং জেন আলফারাও সংযোগবোধ করে।’ আজ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘শ্যামা’ ছবির পোস্টার।
সর্বশেষ খবর
-
ভূত তাড়ানোর নামে যৌন নির্যাতন! কানাডায় গ্রেপ্তার পুরোহিত
-
কলকাতার প্রশিক্ষণ শিবিরে এসে হারাল বিজেপির সর্বভারতীয় নেতার হলুদ ডায়েরি! গোপন তথ্য ফাঁসের আশঙ্কা
-
পুজোর মুখে নেপালের বিপর্যয়ের প্রভাব পড়বে উত্তরের পর্যটনে! মাথায় হাত ব্যবসায়ীদের
-
বদলের বাংলায় ভিনরাজ্যে কাজ নয়! ১০০ শতাংশ পরিযায়ী শ্রমিককে রোজগার গ্যারান্টি কার্ড দেবে রাজ্য
-
প্রকৃতির রুদ্র রোষে নেপাল, জলের তলায় গ্রামের পর গ্রাম! প্রকাশ্যে রোমহর্ষক ভিডিও