Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
3 idiots

‘সোনমকে চিনতাম না’, আমিরের ‘বেফাঁস’ মন্তব্যের মাঝেই ‘থ্রি ইডিয়টস’-এর পুনর্মুক্তি

ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কালজয়ী ছবি 'থ্রি ইডিয়টস'। কিন্তু, কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৪:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৪:০৬

options
link
‘সোনমকে চিনতাম না’, আমিরের ‘বেফাঁস’ মন্তব্যের মাঝেই ‘থ্রি ইডিয়টস’-এর পুনর্মুক্তি zoom
ফের পর্দায় 'থ্রি ইডিয়টস'
Advertisement

এক দশকের বেশি সময় অতিক্রান্ত, তবুও ‘থ্রি ইডিয়টস’ (3 idiots)-এর জৌলুস এতটুকু ফিকে হয়নি। হিন্দি ছবির দর্শক আজও এই ছবির প্রতি বিশেষ টান অনুভব করে, তা বললে অত্যুক্তি হবে না। তবে বর্তমান পরস্থিতিতে সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘ব়্যাঞ্চো’ তথা আমির খানের এক বক্তব্যে নতুন করে চর্চার কেন্দ্রে। এতদিন পর্যন্ত সকলে জানতেন সোনম ওয়াংচুকের জীবন দর্শনের প্রেক্ষাপটেই গল্প বুনেছিলেন পরিচালক রাজকুমার হিরানি। কিন্তু, নিট কেলেঙ্কারির প্রতিবাদে যন্তর মন্তরে সোনমের অনশনে যখন উত্তাল দেশ, তাঁর পাশে প্রায় গোটা বলিউড সেসময় আমিরের দাবি, ২০০৯-এ ছবি তৈরির সময় সোনমকে তিনি চিনতেন না। তাঁর সঙ্গে ‘থ্রি ইডিয়টস’-এর কোনও যোগ নেই। এই মন্তব্যে তুমুল কটাক্ষের শিকার হচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। এমতাবস্থায় ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কালজয়ী ছবি ‘থ্রি ইডিয়টস’।

মিডিয়া রিপোর্ট মোতাবেক, আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেতে পারে নয়ের দশকের সেই ব্লকবাস্টার মুভি। বিধু বিনোদ চোপড়া ফিল্মস ক্যাটালগ অধিগ্রহণের পর এন এইচ স্টুডিওজের বিশেষ উদ্যোগেই আরও একবার সিনেমাহলে বসে ‘থ্রি ইডিয়টস’-এর মজা উপভোগ করতে পারবে দর্শক। ছবি মুক্তির সতেরো বছর পর ফের হলে বসে সিনেমা এনজয় করার সুযোগ নিঃসন্দেহে সিনেপ্রামীদের কাছে বিরাট প্রাপ্তি।

Advertisement
3 Idiots re-release amid Sonam Wangchuk row and Aamir Khan controversy
সোনমের শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগে অভিনেতা ওমি বৈদ্য

আধুনিক বলিউডি ছবির ইতিহাসে এখনও ‘থ্রি ইডিয়টস’ অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়, তা বলাই বাহুল্য। একদিকে সোনম ওয়াংচুকের অনশন তো অন্যদিকে আমিরের ‘বিতর্কিত’ মন্তব্যের জেরেই পুনরায় ‘থ্রি ইডিয়টস’ প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে সে কথা বলার অপেক্ষাই রাখে না।

এক সূত্র বলিউড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এন এইচ স্টুডিওজ তাদের পরিকল্পনা মাফিক আগামী ৪ সেপ্টেম্বর ‘থ্রি ইডিয়টস’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চলেছে। এর ফলে হিন্দি ছবির দর্শক অন্যতম প্রিয় এই ছবিটি আবারও বড় পর্দায় দেখার সুযোগ পাবেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.