সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC)। কিন্তু শূন্যপদ কতগুলো? কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ-১১
১.ঝাড়গ্রাম কো অপারেটিভ এগ্রিকালচার ও রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড- অ্য়াসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস)-১
২.বিধাননগর (সল্টলেক) হোলসেল কনসিউমারস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড- অ্যাকাউন্ট্যান্ট- ১
৩.উত্তর ২৪ পরগনা কো অপারেটিভ অ্যাগ্রিকালচার ও রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড- ১
৪. বালতিকুড়ি কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড -অফিসার (গ্রুপ-বি)- ১
৫. জলপাইগুড়ি হোলসেল কনসিউমারস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড-ম্য়ানেজার-১
৬. জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক- স্কেল 1 অফিসার- ২
৭.মালদহ কো অপারেটিভ এগ্রিকালচার ও রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড- ম্য়ানেজার (অ্যাকাউন্টস)-১
৮. সামন্ত কো অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক-ডেপুটি ম্যানেজার-৩
শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) গ্রেড-2 B- অ্যাকাউন্টেন্সিতে স্নাতক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
অ্যাকাউন্ট্যান্ট- বাণিজ্য শাখায় স্নাতক হলেই আবেদন করা যাবে এই পদে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-2 B)- যে কোনও শাখায় স্নাতক হলেই আবেদন করা যাবে।
অফিসার- বাণিজ্য শাখায় স্নাতক ও কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকলেই আবেদন করতে পারবেন।
ম্যানেজার- বাণিজ্য শাখায় স্নাতক, সিএ, সিএমএ, সিএ-এ ইন্টারমিডিয়েট পাশ হলেই আবেদন করতে পারবেন। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
ডেপুটি ম্যানেজার- এমবিএ, এমসিএ পাশরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা- সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ছাড় রয়েছে ৫ বছর।
আবদনের লিংক- www.webcsc.org.–এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ- ৬ মার্চ ২০২৫
সর্বশেষ খবর
-
‘বলিউডের পাকিস্তান প্রেম বেশি’, রণবীর সিংকে ‘কোণঠাসা’ করায় গর্জে উঠলেন কঙ্গনা
-
সরকারি কর্মীদের বাড়িতে বসাতেই হবে স্মার্ট মিটার, নির্দেশিকা নবান্নর
-
ট্রাম্পের বার্তার পরই প্যারাগুয়েকে ধ্বংস করে বিশ্বকাপ শুরু আমেরিকার, চর্চায় ভারের নতুন নিয়ম
-
পুরনিয়োগ দুর্নীতিতে ‘অ্যাকশনে’ ইডি, সাতসকালে মদনের বাড়িতে হানা, অভিযান আরও ৬-৭টি জায়গায়
-
তালা ভেঙে অভিষেকের বাড়িতে ‘তল্লাশি’ শালবনি থানার পুলিশের, খবর পেয়েই হাজির মমতা