আপনি স্নাতক উত্তীর্ণ? ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। দেড়হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? খুঁটিনাটি যাবতীয় তথ্য দেখে আবেদন করে ফেলুন এখনই।
সংস্থার নাম- স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
মোট শূন্যপদ- ১৫০০
পদের নাম- প্রবেশনারি অফিসার
আরও পড়ুন:
আবেদনকারীর যোগ্যতা- এই পদে আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হতে হবে। যারা এই মুহূর্তে লাস্ট সেমেস্টারের পড়ুয়ার। তাঁরা যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্রাজুয়েশনের নথি পেশ করতে পারেন, তাহলে তাঁরাও আবেদন যোগ্য।
আবেদনকারীর বয়স- এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
পরীক্ষার পদ্ধতি- প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের ভিত্তিতে। তাতে পাশ করলে দিতে হবে ২৩০ নম্বরের পরীক্ষা।
আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য চলে যান-https://sbi.bank.in/web/careers/current-openings – এই ওয়েবসাইটে। সেখানে পাবেন Recruitment of Probationary Officers- অপশন। সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করুন। এরপর যাবতীয় নথি আপলোড করুন। আবেদন মূল্য জমা দিন।
আবেদন ফি- সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে জমা দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের আবেদন মূল্য শূন্য।
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার