Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
SBI

এসবিআইতে ৯ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

সুযোগ হাতছাড়া করবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২১:০৫

options
link
এসবিআইতে ৯ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি zoom
ফাইল ছবি
Advertisement

আপনি কি ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, মোট ৯ হাজার ৭৬৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন কীভাবে করবেন আবেদন।

৯ হাজার ৭৬৬ শূন্যপদের মধ্যে মহারাষ্ট্রে ১ হাজার ৭১৮ জন, তামিলনাড়ু ১ হাজার ৪১০ জন, ওড়িশায় ১ হাজার ১০০ জন, কর্নাটকে ৭৬০ জন, উত্তরপ্রদেশ ২৫০ জন, গুজরাটে ৩৩০, রাজস্থানে ৩৫০ জনকে নিয়োগ করা হবে। এছাড়ায় বাংলায় মোট ৫৫৫টি শূন্যপদ রয়েছে।

Advertisement

৩ হাজার ২৫৩টি পদ সাধারণ বা জেনারেল প্রার্থীদের জন্য। বাকি ১ হাজার ৭১৬টি শূন্যপদ ওবিসি, ১ হাজার ১১৪টি পদ তফসিলি জাতি, ৮৩৭টি পদ তফসিলি উপজাতি, ৭৬০টি পদ আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য সংরক্ষিত।

জেনে নিন আবেদনের পদ্ধতি:
এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে ঢুকে কেরিয়ার সেকশন খুলতে হবে। সেখানে গিয়ে এসবিআই ক্লার্ক নোটিফিকেশন ২০২৬ ক্লিক করতে হবে। নোটিফিকেশনের পিডিএফ কপি বের করতে হবে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করছেন, তা বাছাইতে যেন কোনও ভুল না হয়, সেদিকে খেয়াল রাখুন। আবেদনের পর ফর্মটির পিডিএফ ডাউনলোড করে রাখুন। 

প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং স্থানীয় ভাষায় দখলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। সুযোগ হাতছাড়া করবেন না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.