সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ONGC (অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড)-তে অ্যাপ্রেন্টিসের সুযোগ। রয়েছে ২ হাজারের বেশি আসন। কীভাবে আবেদন করবেন, আবেদনের ন্যূনতম যোগ্যতা কী, শেষ তারিখই বা কবে, চলুন জেনে নিন খুঁটিনাটি।
মোট শূ্ন্যপদ- ২০৬৩
পদের নাম- অ্যাপ্রেন্টিস
শিক্ষাগত যোগ্যতা- অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। তবে আইটিআই উত্তীর্ণ বা স্নাতকউত্তীর্ণ হলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করবে স্টাইপেন।
স্টাইপেনের পরিমাণ-
১. গ্রাজুয়েট- ১২,৩০০ টাকা
২. ডিপ্লোমা- ১০, ৯০০ টাকা
৩. ট্রেড অ্যাপ্রেন্টিস- ৮, ২০০ টাকা
৪. একবছরের আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস- ৯, ৬০০ টাকা
৫. ২ বছরের আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস- ১০, ৫৬০ টাকা
আবেদনের বয়স- ৬ নভেম্বর, ২০২৫ তারিখে বয়স ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি- www.ongcapprentices.ongc.co.in -এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করুন। তবে তার আগে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
নিয়োগের পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তৈরি করা হবে মেধাতালিকা। তার ভিত্তিতেই নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- ৬ নভেম্বর, ২০২৫।
সর্বশেষ খবর
-
দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্ত কাটান ‘অফবিট উত্তরবঙ্গে’
-
রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি! বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা ‘পাথরসম্রাটে’র
-
মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার! নিঃসঙ্গ পুরুষদের কীভাবে ফাঁসাচ্ছে ‘ভুয়ো’ কনেরা?
-
মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং
-
কানওয়ার যাত্রা শেষ, হরিদ্বারে হাজার হাজার প্লাস্টিকের বোতল ভর্তি প্রস্রাব, ৭ হাজার টন আবর্জনা