সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি উচ্চমাধ্যমিক পাশ? দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সাড়ে চার হাজারেরও বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল অ্যাভিয়েশন সার্ভিসেস। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? আবেদনের ন্যূনতম যোগ্যতাই বা কী? জেনে নিন যাবতীয় তথ্য। তারপরই চটপট আবেদন করে ফেলুন।
মোট শূন্যপদ- ৪৭৮৭
পোস্ট- কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট (CSA)
আবেদনের যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়স- ১ জুলাই, ২০২৫ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
বেতন- এই পদের বেতন ১৩,০০০ থেকে ২৫ হাজারের মধ্যে।
আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। www.niaaviationservices.com–এই ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ৩০ জুন, ২০২৫
নিয়োগ পদ্ধতি- পরীক্ষা হবে অফলাইনে। প্রথমে লিখিত পরীক্ষা হবে। পাশ করলে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। তাতেও যদি টিকে যেতে পারেন তবে শুরু হবে ট্রেনিং।
** অবশ্যই ন্যাশনাল অ্যাভিয়েশন সার্ভিসেস (NIA)-এর ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখবেন। সেখানেই পেয়ে যাবেন আরও বিস্তারিত তথ্য। তারপরই আবেদন করবেন।
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর