লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়া। আর সেই লক্ষ্যেই বৈদ্যুতিক যানের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে নিউটাউনে আয়োজিত হল একটি সেমিনার। যেখানে উঠে এল কর্মসংস্থানের দিকটি। অংশ নিয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের যুগ্ম সচিব নমিতা প্রসাদ-সহ বহু বিশিষ্টজনেরা।
শনিবার, ৭ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে দুপুর দু’টো পর্যন্ত ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট তথা UEM-এর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এর FICCI অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ওই সেমিনার। নমিতা প্রসাদ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রকের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং TERI-এর বিশিষ্ট ফেলো শ্রী দীপক দাশগুপ্ত, ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার প্রমুখ।
আরও পড়ুন:
সেমিনারে শিক্ষার্থীদের দ্বারা বৈদ্যুতিক যানবাহন সম্পর্কিত একটি পোস্টার প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সঙ্গেই বৈদ্যুতিক গতিশীলতা খাতে দক্ষ জনশক্তির জন্য ভারতের ক্রমবর্ধমান চাহিদা এবং বিকশিত ভারত-এর জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইভি-দক্ষতা ইকোসিস্টেমকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
সর্বশেষ খবর
-
আকাশছোঁয়া টিকিটমূল্য, বিশ্বকাপের ম্যাচে ফাঁকা স্টেডিয়াম, ‘ব্যর্থতা’ মানতে নারাজ ফিফা
-
মেসি গোল দিলেই ভক্তদের বিনামূল্যে বই! বিশ্বকাপ জ্বরে অভিনব ঘোষণা কলেজ স্ট্রিটের প্রকাশকের
-
ক্রমশ বিপদ বাড়ছে অভিষেকের, এবার ডিজে মন্তব্য মামলায় বাড়িতে সিআইডি
-
প্রেমের প্রস্তাবে ‘না’, চলন্ত বাসে কিশোরীর গলা কেটে খুন, কাটোয়ায় যুবকের যাবজ্জীবন
-
দাবি-দাওয়ার ভিড়ে লক্ষ্যহীন ‘ইন্ডিয়া ২.০’, নাগপাশে বন্দি বিরোধী জোটের পরিত্রাণ কোন পথে?