সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি স্নাতক উত্তীর্ণ? সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। কেন্দ্রীয় সরকারের অধীনে ইনটেলিজেন্স ব্যুরোতে ৩০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করবেন কীভাবে? শেষ তারিখ কবে? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।
মোট শূন্যপদ- ৩৭১৭
পদ- সহকারি সেন্ট্রাল ইনটেলিজেন্স অফিসার, গ্রেড III
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারে বেসিক জ্ঞান থাকা আবশ্যক।
আবেদনকারীর বয়স- বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হলে তবেই এই পদে আবেদন করতে পারবেন। তবে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা।
আবেদনের পদ্ধতি- ইনটেলিজেন্স ব্যুরোর অফিশিয়াল ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য- ৫৫০ টাকা
নিয়োগ পদ্ধতি- প্রথমে ২ ধাপে লিখিত পরীক্ষা হবে। তাতে পাশ করলে পরবর্তী ধাপের জন্য ডাক পাবেন।
বেতন- এই পদে নিযুক্তরা প্রতিমাসে পাবেন কমবেশি ৪৫ হাজার টাকা।
আবেদনের শেষ তারিখ- ১০ আগস্ট, ২০২৫।
আবেদনের পূর্বে অবশ্যই ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি বিস্তারিত দেখে নেবেন।
সর্বশেষ খবর
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের
-
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি
-
নীতি আয়োগের বৈঠককে সামনে রেখে বাংলার শিক্ষা খাতে বড়সড় রূপরেখা তৈরির প্রক্রিয়া শুরু
-
তৃণমূলের আসল দাবিকার কে? মমতা ও ঋতব্রতদের চিঠি কমিশনের, সোমবারের মধ্যেই জবাব তলব