Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Indian Museum

ইন্ডিয়ান মিউজিয়ামে চাকরির সুযোগ, রইল আবেদনের খুঁটিনাটি

কীভাবে আবেদন করবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৫, ১৫:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৫, ১৫:৩৫

options
link
ইন্ডিয়ান মিউজিয়ামে চাকরির সুযোগ, রইল আবেদনের খুঁটিনাটি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসরের পর বাড়িতে মোটে মন টিকছে না? চাইছেন আবারও চাকরি জীবনে ফিরতে? তবে এই প্রতিবেদন আপনার জন্যই। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা। শূন্যপদ কতগুলো? কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।

মোট শূন্যপদ-৪

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কনসালট্যান্ট (অ্যাডমিনিস্ট্রেশন)- ১
কনসালট্যান্ট (ফিনান্স ও অ্যাকাউন্টস)-১
কনসালট্যান্ট (এসটাবলিশমেন্ট) -১
কনসালট্যান্ট (প্রিজার্ভেশন ও কনসার্ভেশন)-১

শিক্ষাগত যোগ্যতা

কনসালট্যান্ট (অ্যাডমিনিস্ট্রেশন)- অবসর প্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। তবে প্রশাসনিক কাজ, GFR, RTI-এর অভিজ্ঞতা থাকতে হবে।

কনসালট্যান্ট (ফিনান্স ও অ্যাকাউন্টস)- অবসর প্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। তবে ফিনান্সের নিয়মকানুন, অডিট, অ্যাকাউন্টের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কনসালট্যান্ট (এসটাবলিশমেন্ট)- অবসর প্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। তবে পে ফিক্সেসান,  MACP,  GFR, FRSR-এর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

কনসালট্যান্ট (প্রিজার্ভেশন ও কনসার্ভেশন)- অবসরপ্রাপ্ত হলেই শুধুমাত্র হবে না। সরকারি মিউজিয়ামে কনসারভেটরের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকতেই হবে।

আবেদনের পদ্ধতি

মেল মারফত পাঠাতে হবে বায়োডাটা। মেল ঠিকানা হল, [email protected]। অথবা আবেদনপত্র পাঠাতে পারেন এই ঠিকানায়, The Director, Indian Museum Kolkata, 27, Jawaharlal Nehru Road, Kolkata – 700016।

আবেদনের শেষ তারিখ- ৪ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে আবেদন পত্র।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.