Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Bank Job Vacancies

সাড়ে তিনশো শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান ব্যাঙ্ক, আবেদন করুন আজই

ন্যূনতম যোগ্যতা কী? আবেদনের শেষ তারিখ কবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৬:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৬:৫০

options
link
সাড়ে তিনশো শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান ব্যাঙ্ক, আবেদন করুন আজই zoom
সাড়ে তিনশো শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান ব্যাঙ্ক

ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? অথবা চাকরি বদল করতে চাইছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সাড়ে তিনশো শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)। কীভাবে আবেদন করবেন? ন্যূনতম যোগ্যতা কী? আবেদনের শেষ তারিখ কবে? যাবতীয় খুঁটিনাটি তথ্য জনে আবেদন করুন এখনই।

মোট শূন্যপদ ৩৫০

Advertisement

পদের নাম
ম্যানেজার-ডিসি অপারেশনস-০৪
ম্যানেজার-ডিবিএ-০৩
ম্যানেজার-নেটওয়ার্ক অপারেশনস-০৩
ম্যানেজার-অ্যাপ্লিকেশন ডেভলপার-০৩
ম্যানেজার এপিআই ডেভলপার-০৪
ম্যানেজার-ডেটা অ্যানালিস্ট-০৩
ম্যানেজার-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট-১০
সিনিয়র ম্যানেজার-ক্রেটিড-২০
ম্যানেজার-ক্রেডিট-৮০
সিনিয়র ম্যানেজার-ফিনান্স-২০
ম্যানেজার-ফিনান্স-৮০
সিনিয়র ম্যানেজার-ফিনান্সিয়াল অ্যানালিস্ট-১০
ম্যানেজার-ফিনান্সিয়াল অ্যানালিস্ট-৪০
সিনিয়র ম্যানেজার-মডেল ভ্যালিডেটর-০৪
সিনিয়র ম্যানেজর-আইটি রিস্ক ম্যানেজমেন্ট- ০১
সিনিয়র ম্যানেজার-ডেটা অ্যানালিস্ট-০২
সিনিয়র ম্যানেজার-রিস্ক ম্যানেজমেন্ট-০৬
সিনিয়র ম্যানেজার-ক্লাইমেট রিস্ক-০২
সিনিয়র ম্যানেজার-ফরেস্ক ডিলার-০৪
সিনিয়র ম্যানেজার-ফরেস্ক ডিলার(ক্রস কারেন্সি)-০১
সিনিয়র ম্যানেজার-ডোমেস্টিক ডিলার-০১
সিনিয়র ম্যানেজার-ডোমেস্টিক ডিলার-NSLR-০১
সিনিয়র ম্যানেজার-ডোমেস্টিক ডিলার-SLR-০২
ম্যানেজার ওয়েলথ ম্যানেজমেন্ট- ০৫
ম্যানেজার এইচআর- ১০
ম্যানেজার মার্কেটিং-১০
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-সিকিওরিটি-১০
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার-০৪
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-আর্কিটেক্ট-০১

আবেদনকারীর যোগ্যতা

উপরিউক্ত আবেদন করার জন্য প্রাথমিকভাবে সকলকেই স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়া পদ অনুযায়ী এমবিএ, সিএ, আইসিএমএ, সিএফএ, বি.ই, বি.টেক পাশ হতে হবে।

আবেদনকারীর অভিজ্ঞতা

যে কোনও পদে আবেদন করতে হলেই ১ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যথায় আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনেই। তার জন্য প্রথমে ইন্ডিয়ান ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইট www.indianbank.bank.in-এ যান। সেখানে গেলে পাবেন Careers অপশন। তাতে ক্লিক করলে মিলবে Recruitment of Specialist Officers – 2026। এরপর বেছে নিতে হবে New Registration অপশন। প্রথমে মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস দিয়ে লগইন করতে হবে। তারপর ফর্মপূরণ করুন। ছবি ও সই আপলোড করুন। সব শেষে আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করলেই আপনার কাজ শেষ।

আবেদন মূল্য

সাধারণ প্রার্থীদের জন্য- ১০০০ টাকা
তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের- ১৭৫ টাকা

আবেদনের শেষ তারিখ- ২৮ এপ্রিল ২০২৬

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.