সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ। মোট শূন্য়পদ ২১ হাজার ৪১৩। পশ্চিমবঙ্গে শূন্যপদ ৯২৩। এই শূন্যপদের জন্য আবেদন করতে চান? তবে আপনার জন্য রইল আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
মোট শূন্য়পদ: ৯২৩।
শিক্ষাগত যোগ্য়তা: দশম শ্রেণি পাশ করতে হবে। অঙ্ক এবং ইংরাজিতে পাশ হতে হবে।
বয়সসীমা: ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সিরা আবেদন করতে পারেন।
আবেদনের ফি: জেনারেল, ওবিসি এবং আর্থিক দিক থেকে অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা। এসসি/এসটি/পিডব্লুডি/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদনের ফি লাগবে না।
নির্বাচনের পদ্ধতি: মেধাতালিকা, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচন হয়ে গেলে প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in -এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ, ২০২৫।
সর্বশেষ খবর
-
‘দলিত’ খাড়গে সভা করায় রামলীলা ময়দানে ‘শুদ্ধিকরণ’ রাম সেনার, বিজেপিকে বিঁধল কংগ্রেস
-
বাইকে এসে তরুণীকে অ্যাসিড হামলা, ১৯ মাসের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ৩ দোষীর
-
শক্তি বাড়িয়ে এগোচ্ছে নিম্নচাপ! প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে জারি রেড অ্যালার্ট
-
কামতাপুরি নাকি রাজবংশী! জনগণনা শুরু হতেই উত্তরে ভাষা বিতর্ক চরমে
-
‘পাকিস্তানের প্রেমে মরে যাচ্ছেন…’, ফের নাসিরুদ্দিনকে নজিরবিহীন তোপ কঙ্গনার