Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
India Post

দশম শ্রেণি পাশেই করা যাবে আবেদন, ডাকবিভাগে ২৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

জেনে নিন কীভাবে করবেন আবেদন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৬:৪৭

options
link
দশম শ্রেণি পাশেই করা যাবে আবেদন, ডাকবিভাগে ২৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ zoom
ছবি: সংগৃহীত
Advertisement

আপনি দশম শ্রেণি পাশ হওয়ায় ভাবছেন সরকারি চাকরি পাবেন কিনা? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীনে ডাকবিভাগ গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৬ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ২৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

দেশের বিভিন্ন ডাকঘরে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদে নিয়োগ করা হবে। আগামী ৩১ আগস্ট থেকে আবেদন করতে পারে। ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে।

Advertisement

আবেদনকারীর যোগ্যতা:

  • যেকোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • প্রার্থী যে রাজ্যের জন্য আবেদন করছেন, সেখানকার স্থানীয় ভাষাও জানতে হবে।

আবেদনে কোন কোন নথি প্রয়োজন:

  • দশম শ্রেণি পাশের মার্কশিট
  • জাতিগত শংসাপত্র
  • জন্মতারিখের প্রমাণ
  • স্থানীয় বা জনজাতীয় ভাষার শংসাপত্র
  • বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন হলে প্রমাণপত্র জমা দিতে হবে।

আবেদনের ফি:

  • গ্রামীণ ডাক সেবক পদে সাধারণ বা জেনারালদের আবেদনের ফি ১০০ টাকা।
  • তবে তফশিলি জাতি, উপজাতি, মহিলা, তৃতীয় লিঙ্গ এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের আবেদনে কোনও ফি লাগবে না।

নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’ করতে হবে। মোবাইল নম্বর এবং ই-মেল আইডির মাধ্যমে ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’ সম্পূর্ণ করতে হবে। ওটিআর পাওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.