সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি ইঞ্জিনিয়ারিং পাশ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ-৬৭
১. ডেপুটি ম্যানেজার (মেকানিক্যাল-ইরেকশন)-১৫
২. ডেপুটি ম্যানেজার (সিভিল-কনস্ট্রাকশন)-১৫
৩.ডেপুটি ম্যানেজার (ইলেকট্রিক্যাল-ইরেকশন)-১০
৪. ডেপুটি ম্যানেজার (C & I-ইরেকশন)-১০
৫. ডেপুটি ম্যানেজার (সেফটি)-১০
৬. ডেপুটি ম্যানেজার (এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট)-৭
শিক্ষাগত যোগ্যতা
ডেপুটি ম্যানেজার (মেকানিক্যাল-ইরেকশন)- মেকানিক্য়াল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি. টেক পাশ হলেই আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর।
ডেপুটি ম্যানেজার (সিভিল-কনস্ট্রাকশন)- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি. টেক পাশ হলেই আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর।
ডেপুটি ম্যানেজার (ইলেকট্রিক্যাল-ইরেকশন)- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি. টেক পাশ হলেই আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর।
ডেপুটি ম্যানেজার (C & I-ইরেকশন)- ইনস্ট্রিমেন্টেশন/কন্ট্রোল ও ইনস্ট্রুমেন্টেশন/ ইলেকট্রনিকস ও ইনস্ট্রুমেন্টেশনে বি.ই বা বি.টেক পাশ হলেই আবেদন করতে পারবেন।
ডেপুটি ম্যানেজার (সেফটি)- যে কোনও শাখায় বি.ই বা বি.টেক পাশ হতে হবে। ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিপ্লোমা পাশের সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন।
ডেপুটি ম্যানেজার (এনভারমেন্ট ম্যানেজমেন্ট)- এনভায়রনমেন্টালে বি.ই বা বি.টেক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন।
লোকেশন- পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড
আবেদনের পদ্ধতি- ডিভিসির ওয়েবসাইট (www.dvc.gov.in)-এ যান। বেছে নিন কেরিয়ার অপশন। যান ডেপুটি ম্যানেজার পোস্টে। এরপর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করুন।
আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৩০০ টাকা। তফিশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের দিতে হবে না কোনও টাকা।
আবেদনের শেষ তারিখ- ১৫ মে
নিয়োগ পদ্ধতি- পরীক্ষা ও ইন্টারভিউয়েক মাধ্যমে হবে নিয়োগ।
** আবদনের পূর্বে আরও বিস্তারিত তথ্য পেতে অবশ্যই দামোদর ভ্যালি কর্পোরেশনের ওয়েবসাইটে দেখে নিন নিয়োগের বিজ্ঞপ্তি।
সর্বশেষ খবর
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের
-
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি