Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
কোচবিহার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি

স্নাতক হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, আবেদন করবেন নাকি

রইল আবেদনের খুঁটিনাটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২০, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২০, ১৭:১০

options
link
স্নাতক হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, আবেদন করবেন নাকি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কোচবিহার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। তবে আগামী ৩১ আগস্টের মধ্যেই করতে হবে আবেদন।

আবেদনকারীর যোগ্যতা:
ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে বাণিজ্যে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

Advertisement

আবেদনকারীর অভিজ্ঞতা:
১. অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. ডাবল এন্ট্রি সিস্টেমে অ্যাকাউন্ট সামলানোর অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
*এমবিএ অথবা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পিজিডি করা আবেদনকারী অগ্রগণ্য।

আবেদনকারীর বয়সসীমা:
১ এপ্রিল ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২২ থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৩ হাজার ৫৬০ টাকা করে বেতন পাবেন।

[আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি]

আবেদনের পদ্ধতি:
www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের পর ফি দিতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর, অ্যাকনলেজমেন্ট স্লিপের প্রিন্ট আউট ডাউনলোড করতে হবে। তারপর তার সঙ্গে প্রার্থীর মার্কশিট, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট কোচবিহারের মুখ্য জনস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে পাঠাতে হবে। তবে সেক্ষেত্রে আবেদনপত্র ২ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই চলবে।

আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১০০ টাকা পাঠাতে হবে। এছাড়া তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ৫০ টাকা ফি হিসাবে পাঠাতে হবে।

আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কবে বা কোথায় পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এখন কিছু জানা যায়নি।

[আরও পড়ুন: করোনার জেরে চলতি বছর কর্মীদের বেতন বাড়ায়নি দেশের অধিকাংশ সংস্থাই, বলছে সমীক্ষা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.