সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই প্রকাশিত হতে চলেছে এ বছরের ICSE, ISC-র ফলাফল। সকাল ১১টায় বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। তার পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে মার্কশিট পাঠানো হবে, সেখান থেকে পরীক্ষার্থীরা সংগ্রহ করতে পারবে মার্কশিট। রবিবার দিনক্ষণ ঘোষণা করে দিল CISCE.
সোমবার সকাল ১১টায় আইসিএসই (ICSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হবে। cisce.org – এই ওয়েবসাইটে পরীক্ষার্থীরা জানতে পারবে ফলাফল। এবছর আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছিল ২৮ মার্চ। ২০২৪ সালে ISC পরীক্ষা দিয়েছে দেশের প্রায় আড়াই লক্ষ ছাত্রছাত্রী।
[আরও পড়ুন: ‘তৃণমূলকে দিয়ে ভোট ভাগ করবেন না’, মালদহে এসে আর্জি মল্লিকার্জুন খাড়গের]
অন্যদিকে, এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত চলে ISC অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তবে এবছরের আইএসসি-তে কেমিস্ট্রি (Chemistry)এবং সাইকোলজি পরীক্ষায় বিভ্রাট দেখা দিয়েছিল। প্রশ্ন নিয়ে গন্ডগোলের জেরে পরীক্ষার ঠিক ২ ঘণ্টা আগে কেমিস্ট্রি পরীক্ষা স্থগিত হয়ে যায়। তার বদলে ২১ মার্চ কেমিস্ট্রি পরীক্ষা হয়। আর সাইকোলজি (Psychology) পরীক্ষার আগে প্রশ্নপত্র উধাও হয়ে যাওয়ায় সেই পরীক্ষাও পিছিয়ে যায়।
[আরও পড়ুন: আচমকা ‘বেঁচে’ উঠল মৃত কিশোর! কাটোয়া হাসপাতালে ধুন্ধুমার]
সাধারণত আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল একসঙ্গেই প্রকাশিত হয়। এবছরও তার ব্যতিক্রম হল না। মে মাসের ৬ তারিখ ICSE, ISC বোর্ডের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। জানানো হয়েছে, cisce.org -এই ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা নিজেদের UID নম্বর দিলে রেজাল্ট দেখতে পাবে। সোমবার সকাল ১১টা থেকেই ফলাফল জানা যাবে।
সর্বশেষ খবর
-
‘জীবনে শর্টকাট নিও না…’, রিলপ্রেমী জেন জি’দের বার্তা প্রধানমন্ত্রীর
-
২৫ সপ্তাহেই প্রসব যন্ত্রণা! শান্তিপুরে একসঙ্গে চার সন্তানের মা হলেন বধূ, তারপর…
-
ভারত-বাংলাদেশ সম্পর্ককে স্রেফ হাসিনা-কেন্দ্রিক করে লাভ নেই
-
‘ভারতকে এর মূল্য চোকাতে হবে’, মার্কিন আদালতে আদানির স্বস্তিতে মোদিকে তোপ রাহুলের
-
‘আর জি করের মতো পাপ থেকে বাঁচতে মানুষকে গীতা পড়াতে হবে’, আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর