আপনি স্নাতক উত্তীর্ণ? চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে আবেদন করুন আজই।
সংস্থা- সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া
আরও পড়ুন:
পদের নাম
১. অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (রিস্ক ম্যানেজমেন্ট)
২. অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ফিনান্স ও অ্যাকাউন্টস)
৩. অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ক্রেডিট অফিসার)
আবেদনের যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (রিস্ক ম্যানেজমেন্ট) – এই পদে আবেদনের জন্য স্ট্যাটিটিক্স বা অথনীতিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ বিএসসি পাশ হতে হবে। ফিন্যান্স অথবা ব্যাঙ্কিংয়ে এমবিএ পাশ হলেও আবেদন করতে হবে। তবে এফআরএ, সিএফএ অথবা পিআরএম সার্টিফিকেট থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ফিনান্স ও অ্যাকাউন্টস)- স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তবে চার্টার্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আইসিএআই নথিভুক্ত হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ক্রেডিট অফিসার)- CA, CFA, CMA বা ফিন্যান্স/ব্যাঙ্কিং-এ ২ বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন পাশের সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স ৩১ মার্চ ২০২৬-এ ৩৩ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। চলে যান https://ibpsreg.ibps.in/cbiagmapr26/ – এই ওয়েবসাইটে। সেখানে নিজের মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর যাবতীয় নথি আপলোড করুন। জমা দিন আবেদন মূল্য।
পরীক্ষার পদ্ধতি- পরীক্ষা হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- ১৭ মে, ২০২৬।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উইম্বলডনে চর্চায় ছিপছিপে টেনিস তারকার পেশিবহুল বাহু, পেশিই কেন আসল শক্তি নারীর?
-
শুধু রান্নায় নয়, বালিশের নিচেও দারুণ কার্যকরি তেজপাতা! জানুন কী সুফল পাবেন
-
রণবীরের মেগাবাজেট ‘রামায়ণ’-এর দৃশ্য নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন আপত্তি উঠল?
-
‘ফ্রান্স ফেভারিট কে বলল?’, অস্ট্রিয়ার বিরুদ্ধে নকআউটে নামার আগে প্রশ্ন তুলে দিলেন ইয়ামাল
-
পরিচালক হিসেবে অবসরগ্রহণের সিদ্ধান্ত, মহেশের ঘোষণায় ‘জখম’ ভক্তহৃদয়