মলয় কুণ্ডু: ডব্লুবিসিএস পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক আগেই করা হয়েছিল। এবার তাতে পড়ল চূড়ান্ত সিলমোহর। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল পরীক্ষায় বাধ্যতামূলক হিসাবে থাকছে বাংলা।
আগে বাংলা ছাড়াও নেপালি, হিন্দি ও উর্দু ভাষার মধ্যে একটি বেছে নেওয়া যেত। কিন্তু দীর্ঘিদিন ধরেই দাবি ছিল, পশ্চিমবঙ্গে যাঁরা প্রশাসনিক কাজে যুক্ত হবেন, তাঁদের বাংলা ভাষা জানতেই হবে। অর্থাৎ, পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করতে হবে। সম্প্রতি পিএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৩ সালের ১৫ মার্চ ও ২০২৪ সালের ২৪ জুলাইয়ের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল পরীক্ষার ‘স্কিম অ্যান্ড সিলেবাস’ বিষয়ক তা ২০২৫-এ ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) পরীক্ষায় লাগু হতে চলেছে।
এদিন এই বিষয়ে ‘বাংলা পক্ষ’র সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় জানান, এটা বাংলা পক্ষের ঐতিহাসিক জয়। বাংলা পরীক্ষা না দিয়ে হিন্দি বা উর্দু দিয়ে বাংলায় আর ডব্লুবিসিএস বা ডব্লুবিপিএস হওয়া যাবে না। এর জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের সব রাজ্যের সরকারি পরীক্ষায় সেখানকার ভাষা বাধ্যতামূলক। এবার পশ্চিমবঙ্গও সেই তালিকায় যোগ হল।
সর্বশেষ খবর
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের
-
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি
-
নীতি আয়োগের বৈঠককে সামনে রেখে বাংলার শিক্ষা খাতে বড়সড় রূপরেখা তৈরির প্রক্রিয়া শুরু
-
তৃণমূলের আসল দাবিকার কে? মমতা ও ঋতব্রতদের চিঠি কমিশনের, সোমবারের মধ্যেই জবাব তলব
-
স্বামীকে হত্যার মহড়ার স্থানে পুলিশের সঙ্গে সিয়া! রাজি লাই ডিটেক্টর টেস্টে বসতেও