সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশে জুলাইয়ের সকালে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে তুমুল উত্তেজনা। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বেশ কিছুক্ষণ যশোর রোড অবরোধ করেন। তার ফলে মাঝপথে ধর্মতলামুখী তৃণমূল কর্মী-সমর্থকদের বাস আটকে পড়ে। পথচলতি অনেকেই চরম ভোগান্তির শিকার হন।
সোমবার ভোররাত। ঘড়ির কাঁটায় তখন সাড়ে চারটে। জানা গিয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন এক যুবক। রাস্তা পেরনোর সময় মধ্যমগ্রামের নজরুল সরণির কাছে একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থা দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন। সিভিক ভলান্টিয়ার কিংবা পুলিশ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। সে কারণে রাস্তায় পড়ে মৃত্যু হয় তাঁর। তাতেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, যশোর রোডে ছোট গাড়ি নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। সে কারণে লাগামছাড়া হয়ে ছোট গাড়িগুলি অত্যন্ত দ্রুত যাতায়াত করে। তার ফলে দুর্ঘটনার শিকার হন অনেকে। তবে তা সত্ত্বেও প্রশাসনের হুঁশ ফিরছে না বলেই অভিযোগ। মৃত্যুসংবাদ পাওয়ার পর ক্ষুব্ধ জনতা যশোর রোড অবরোধ করে। রাস্তার পাশে থাকা পুলিশ কিয়স্কে ভাঙচুরও করা হয়। খবর পাওয়ামাত্রই বারাসতের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টা পরিস্থিতি সামাল দেয়। তবে দীর্ঘক্ষণ যশোর রোড অবরোধে তুমুল যানজট তৈরি হয়। চরম ভোগান্তির শিকার হন যাতায়াতকারীরা। বেশ কিছুক্ষণ তৃণমূল কর্মী-সমর্থকদের ধর্মতলামুখী বাসও আটকে পড়ে।
সর্বশেষ খবর
-
মধ্যপ্রদেশে বিজেপির হ্যাটট্রিক! কংগ্রেসের মনোনয়ন বাতিল, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩ প্রার্থী
-
আতশ কাঁচের তলায় কৃষক বন্ধু-বাংলা শস্য বিমার তালিকাও! করতে হবে পুনরায় আবেদন
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা