Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Howrah

মর্মান্তিক, জমা জলে পড়ে বেঘোরে মৃত্যু যুবকের! চাঞ্চল্য ডোমজুড়ে

প্রবল বৃষ্টিতে হাওড়া শহরের একাধিক রাস্তা জলমগ্ন। সেই জমা জলই প্রাণ কাড়ল যুবকের! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডোমজুড়ে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৮:১৩

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৮:১৩

options
link
মর্মান্তিক, জমা জলে পড়ে বেঘোরে মৃত্যু যুবকের! চাঞ্চল্য ডোমজুড়ে zoom
জমা জলে পড়ে মৃত্যু যুবকের। ছবি- এআই
Advertisement

প্রবল বৃষ্টিতে হাওড়া শহরের একাধিক রাস্তা জলমগ্ন। সেই জমা জলই প্রাণ কাড়ল যুবকের! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডোমজুড়ে। জল ভেঙে হেঁটে বাড়ি ফেরার সময় পড়ে যান ওই যুবক। কিছু সময় পরে তাঁকে ওই জায়গাতেই জলে ভাসতে দেখা যায়। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কী কারণে ওই যুবক মারা গেলেন? সেই বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

দিন কয়েক ধরেই টানা বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে গত দু’দিন। হাওড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়। ডোমজুড় এলাকারও বহু রাস্তা, এলাকায় জল দাঁড়িয়ে। মাকড়দহ পূর্বাহ্নপাড়া এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ওই এলাকাও জলে ডুবে রয়েছে দিন কয়েকের বৃষ্টিতে। সেই জলে পড়েই মৃত্যু হল বছর ৩০ বয়সের এক যুবকের। মৃতের নাম সহদেব বাছার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। জমা জলের মধ্যে দিয়ে হেঁটে ফেরার সময় বাড়ির কাছেই তিনি পড়ে যান। জমা জলের মধ্যে মুখ থুবড়ে পড়েছিলেন তিনি। বেশ কিছু সময় পরে স্থানীয়রা জমা জল থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসে। তাঁর শরীরে কোনও সাড় ছিল না। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিশ গিয়ে ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কীভাবে মৃত্যু হল ওই যুবকের? মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবক মৃগী রোগে আক্রান্ত ছিলেন। জলের মধ্যে দিয়ে যাওয়ার সময়ই কি তাহলে তিনি ফের ওই রোগে আক্রান্ত হয়েছিলেন? জলে পড়ে গিয়ে আর উঠতে না পেরে বেঘোরে মারা গেলেন? ঘটনায় এলাকায় শোকের ছায়া। পরিবারে কান্নার রোল উঠেছে।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.