স্নানের সময় গোপনে মহিলার ভিডিও তুলেছিল প্রতিবেশী যুবক! এরপর সেই ভিডিও দেখিয়েই ‘ব্ল্যাকমেল’। শুধু তাই নয়, বিশেষভাবে সক্ষম ওই অন্তঃসত্ত্বাকে ধর্ষণও করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রাজা দাস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারের বাড়ি গঙ্গারামপুরের সুকদেবপুর এলাকায়। নিগৃহীতা ও তাঁর স্বামী দু’জনেই বিশেষভাবে সক্ষম। গ্রেপ্তার হওয়া যুবক ওই দম্পতির প্রতিবেশী। অভিযোগ, স্নানের ভিডিও তোলার ঘটনাটি বেশ কিছুদিন আগের। মহিলার স্নানের সময় মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করেছিল বছর ২৩-এর ওই যুবক! এরপর সেই ভিডিও দেখিয়ে ক্রমাগত ওই মহিলাকে ব্ল্যাকমেল করা শুরু হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
দিন কয়েক আগে ওই অন্তঃসত্ত্বাকে ধর্ষণও করা হয়! নিগৃহীতার স্বামীর অভিযোগ, ভয় দেখিয়ে স্ত্রীকে গভীর রাতে বাড়ি থেকে বার করে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। এক জায়গায় নিয়ে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ। স্বামীকে গোটা বিষয়টি জানান ওই মহিলা। গঙ্গারামপুর থানায় রবিবারই লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে গতকাল রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। আজ, সোমবার ধৃতকে গঙ্গারামপুর আদালতে তোলা হয়। ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
ওই মহিলা পাঁচমাসের অন্তঃসত্ত্বা। তাঁর গর্ভের সন্তান ঠিক আছে কিনা, সেই বিষয়ও শারীরিক পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। ওই দম্পতি জানিয়েছেন, দিন দিন ‘অত্যাচারে’র মাত্রা বাড়ায় শেষপর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একজনকে পিষে দিল গাড়ি, একজনের মৃত্যু ছুরির কোপে! আমেরিকায় মৃত্যু কেরলের ২ তরুণীর
-
পদ্মাপাড়ের দুর্গাপুজোয় চমক! দেশলাই কাঠি-রেশমি সুতোয় গড়ে উঠছে দেবীপ্রতিমা
-
তেলতেলে মুখে মেক-আপ বসে না? সহজ ঘরোয়া টোটকায় পুজোর আগেই ত্বক হবে অয়েল-ফ্রি
-
গ্রাসিয়াস লিও, আন্তর্জাতিক ফুটবলকে মেসির বিদায়ে চোখে জল ভক্তদের, কী বললেন সতীর্থরা?
-
বনেদিবাড়ির দুর্গাপুজো মানেই মধুরান্ন! এই ৩ মণ্ডামিঠাই রাঁধবেন কীভাবে জানেন?