অসিত রজক, বিষ্ণুপুর: আম খাওয়ানোর কথা বলে পুকুরপারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী শহরে। গ্রেপ্তার করা হয়েছে সপ্তর্ষি নাগ ওরফে পিন্টু নামে এক যুবককে। পকসো ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, গতকাল, রবিবার সোনামুখী এলাকার এক কালীমন্দিরের সামনে খেলা করছিল বছর দশেকের ওই নাবালিকা। ওই নাবালিকার প্রতিবেশী বছর ৩৫-এর পিন্টু। তাকে ওই নাবালিকা কাকু বলেই ডাকে বলে খবর। খেলার সময় ওই মন্দিরের আশপাশেই ছিল অভিযুক্ত যুবক। আম খাওয়ানোর নাম করে চতুর্থ শ্রেণির ওই নাবালিকাকে ডাকা হয়। প্রথমে খেলা ছেড়ে যেতে চায়নি সে। তখন একপ্রকার জোর করেই নাবালিকাকে ওই যুবক এলাকারই একটি নির্জন পুকুরের ধারে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই তার উপর অত্যাচার চলে বলে অভিযোগ।
ঘটনার কথা কাউকে বললে তাকে মেরে ফেলা হবে। সেই কথা বলে নাবালিকাকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। এরপরই নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। যন্ত্রণায় কাতর ওই নাবালিকা কোনওরকমে বাড়ি ফেরে। তার এমন অবস্থা দেখে সন্দেহ হয় পরিবারের লোকদের। জিজ্ঞেস করলে ওই নাবালিকা গোটা ঘটনার কথা খুলে বলে। এরপরই ওই ছাত্রীর পরিবারের লোকজন দ্রুত থানায় যায়। প্রতিবেশী যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে সোনামুখী হাসপাতালে ও পরে বিষ্ণুপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সে ভর্তি রয়েছে। পুলিশ তদন্তে নেমে পিন্টুকে গ্রেপ্তার করেছে। পকসো ধারায় শুরু হয়েছে মামলা। আজ, সোমবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে।
সর্বশেষ খবর
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের