সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড়হিম করা ঘটনা। পারিবারিক বিবাদের জেরে বউদিকে খুন করল যুবক। ঘটনায় আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। মৃতার নাম রাধারানি পাত্র (৫৫)। পুলিশ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রঞ্জিত সাধু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই ওই পরিবারে কোনও বিষয়কে কেন্দ্র করে বিবাদ চলছিল। সোমবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। গভীর রাতে কুড়ুল নিয়ে হামলা চালায় ওই যুবক। বউদি রাধারানিকে কুড়ুল দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় ওই মহিলা। তাঁকে বাঁচাতে এসেছিলেন মেয়ে অঞ্জলি দাস পাত্র ও এক আত্মীয় জয়িতা পাত্র। সঙ্গে ছিলেন আরেক প্রতিবেশী চম্পা সবর। অভিযুক্ত রঞ্জিত সাধু তাঁদের উপরেও কুড়ুল নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর জখম হয়েছেন ওই তিনজন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে রাতেই ওই এলাকায় অ্যাডিশনাল এসপির নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রাতেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। কিন্তু কী কারণ এই হামলা? সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। পুলিশ ধৃতকে জেরা শুরু করেছে। এলাকাতেও মঙ্গলবার সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে।
সর্বশেষ খবর
-
ভালোবাসা অটুট রাখতে চান? সঙ্গীকে ভুলেও নিজের সম্পর্কে এই ৪ কথা জানাবেন না!
-
লক্ষ্মী ও অন্নপূর্ণার ফারাক কোথায়? বোঝালেন স্বপন, দুর্নীতিতে শ্বেতপত্র প্রকাশ
-
রাজু-র্যাঞ্চোরা এখন ‘ফ্যামিলি ম্যান’! ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের কোন চমক ফাঁস রাজকুমার হিরানির?
-
আইপিএলেও আদায়-কাঁচকলায়! কেকেআর কোচ হতে চেয়েছিলেন চ্যাপেল, পাত্তাই দেননি সৌরভ
-
দুপুরে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, তারাতলা কাণ্ডে সন্ধ্যায় আটক ‘ক্যামাক স্ট্রিটের কালী’