Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Narendrapur

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে দিনের পর দিন যৌন নির্যাতন! নরেন্দ্রপুরে ধৃত যুবক

নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভয় দেখিয়ে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ। শেষপর্যন্ত পুলিশে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। ধৃতের নাম আকাশ হালদার।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:১৭

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:১৭

options
link
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে দিনের পর দিন যৌন নির্যাতন! নরেন্দ্রপুরে ধৃত যুবক zoom
প্রতীকী ছবি।
Advertisement

নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভয় দেখিয়ে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ। শেষপর্যন্ত পুলিশে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। ধৃতের নাম আকাশ হালদার। যদিও ধৃতের দাবি, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর এলাকাতেই বাড়ি ওই অভিযুক্ত ও নির্যাতিতার। ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয়েছিল আকাশ হালদারের। অভিযোগ, নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুটি দিয়েছিল ওই যুবক। শুধু তাই নয়, ওই বিয়ের প্রতিশ্রুতি দিয়েই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। প্রথম ওই ঘটনার পর নাবালিকাকে ভয় দেখানো শুরু হয়! বিয়ের প্রতিশ্রুতি ও ভয় দেখিয়ে দিনের পর দিন ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। কাউকে কিছু বললে খুনের হুমকিও দেওয়া হয়েছিল! প্রথমে মুখবন্ধ রেখেছিল কিশোরী। কিন্তু একসময় আর ঘটনার কথা চেপে রাখতে পারেনি।

Advertisement

গোটা বিষয়টি পরিবারের সদস্যদের কাছে জানায় ওই নাবালিকা। এরপরই পরিবারের তরফে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করানো হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে ধৃতকে। অভিযোগের সত্যতা যাচাই করছেন তদন্তকারীরা। আজ, রবিবার ধৃতকে বারুইপুর আদালতে পেশ করানো হয়েছে। 

অন্যদিকে, খাস কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ! সরস্বতী পুজোর আগের সন্ধ্যায় ঘুরতে নিয়ে যাওয়ার অছিলায় নাবালিকাকে নির্জন ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। দক্ষিণ কলকাতার পাটুলি থানা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ঘটনার পরেই পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে আজ শনিবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, যৌন নিগ্রহ ও পকসো আইনে মামলা রুজু করেছে। দফায় দফায় ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দুজনের নাম আকাশ হালদার ও প্রদীপ মণ্ডল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.