মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: ভোটের বাংলায় ফের খুনোখুনি! এবার প্রাণ গেল এক যুবকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়া থানার চেঙ্গাইল এলাকায়। যদিও খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি স্থানীয়দের।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বাইকের আওয়াজ নিয়ে অশান্তির সূত্রপাত। রাতে চেঙ্গাইল এলাকায় কলতলায় বসে আড্ডা মারছিলেন কয়েকজন যুবক। সেখান থেকে আরেকটি দল বাইকে করে যাওয়ার সময় কর্কশ শব্দে বাইকের হর্ন দেন। তারই প্রতিবাদ জানিয়েছিলেন সেখানে আড্ডারত স্থানীয়রা। এনিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। এর পর স্থানীয়রা দুপক্ষকেই নিরস্ত্র করে। তখনের মতো অশান্তি মিটে যায়। কিন্তু রাত বারতেই ফের বাইক আরোহীদের খোঁজে বের হয় তাঁরা।
[আরও পড়ুন: হরিয়ানায় স্কুলবাস দুর্ঘটনায় গ্রেপ্তার প্রিন্সিপাল-সহ ৩, ইদের দিনে ছুটি নেই কেন, উঠছে প্রশ্ন]
বাইক আরোহীকে না পেয়ে তাঁর ভাই বাপন মান্নার খোঁজ পায়। অভিযোগ, ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার অভিযোগ দায়ের করছে উলুবেড়িয়া থানায়। এদিকে পলাতকদের খোঁজে তল্লাশি করেছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে খড়গপুরে এক যুবকের মৃত্যু হয়েছিল। যদিও সেই কাণ্ডের সঙ্গে রাজনীতির যোগ ছিল বলেই দাবি করেছিল পরিবার।
[আরও পড়ুন: মেট্রোয় ‘অশ্লীল’ রিল! অবশেষে ২ তরুণীকে গ্রেপ্তার দিল্লি পুলিশের]
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর