কল্যাণ চন্দ, বহরমপুর: ফোন করে ডেকে রাস্তায় প্রেমিকাকে এলোপাথাড়ি কোপ। ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর। হাড়হিম করা ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকা। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রণয়ঘটিত কারণে খুন বলেই অনুমান তদন্তকারীদের।
সাবিয়া খাতুন, মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। কম্পিউটার ক্লাস শেষে শনিবার বাড়ি ফিরছিলেন সাবিয়া। সঙ্গে ছিল তাঁর বান্ধবীরা। শোনা যাচ্ছে, মিঠু শেখ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সাবিয়া। অভিযোগ, শনিবার সাবিয়াকে তাঁর প্রেমিক ফোন করে ডাকে। কিছু বুঝে ওঠার আগে তরুণীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দিতে শুরু করে বলেই অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাবিয়া।
[আরও পড়ুন: ধর্ষণ করে খুন? বারাসতের নার্সিংহোমের ছাদে নাবালিকার দেহ উদ্ধারে গ্রেপ্তার মালিক-সহ ২]
;চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হয়ে যান স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তরুণীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ। অভিযুক্ত মিঠু শেখকে গ্ৰেপ্তার করা হয়। প্রেম সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে অনুমান পুলিশের। তরুণীর পরিবারের দাবি, মানসিক অবসাদের জেরে ওই যুবক এই কাজ করেছে।
স্থানীয়দের দাবি, এই ঘটনায় ফিরল বছর দুয়েক আগে বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী হত্যাকাণ্ডের স্মৃতি। উল্লেখ্য, গত ২০২২ সালের ২ মে বহরমপুরে একটি মেস বাড়ির সামনে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে খুন করে তাঁর প্রেমিক সুশান্ত চৌধুরী। ৪২ বার ছুরি দিয়ে কোপানো হয় সুতপাকে। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে। তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
[আরও পড়ুন: কলকাতায় শুরু বৃষ্টি, কালবৈশাখীতে তছনছ হতে পারে ৬ জেলা]
সর্বশেষ খবর
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
-
‘আপনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলব’, মোদিকে আবেগঘন চিঠি শুভেন্দুর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের