ঠিক যেন বলিউড অ্য়াকশন ছবি! দিনেদুপুরে এক যুবককে অপহরণ করে পালাচ্ছে দুষ্কৃতী। বাধা দিতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাল আততায়ীরা। বৃহস্পতিবার দুপুরে রোমহর্ষক ঘটনার সাক্ষী উত্তর দিনাজপুরের ইসলামপুরের (Islampur) তিনপুল-ছৌসিয়া এলাকা। শেষপর্যন্ত পুলিশের তৎপরতায় অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ছৌসিয়া এলাকায় এক যুবককে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যেতে দেখেন কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি হারুন রশিদ। বিষয়টি নজরে পড়তেই অপহরণকারীদের গাড়ির পিছু নেন তিনি। এবং পুলিশকে ফোন করে পুরো বিষয়টি জানান। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ দ্রুত তৎপর হয়ে আগডিমটিখন্তি এলাকায় রাস্তা অবরোধ করে সন্দেহভাজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। সেইসময় গাড়ি থেকে দুষ্কৃতীরা পুলিশের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় এবং পালানোর চেষ্টা করে।
আরও পড়ুন:
যদিও গুলি চালানোর ঘটনা সরাসরি মানতে রাজি নন ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং। বলেন, “অপহরণের ঘটনার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে তদন্ত শুরু হয়েছে। তবে অপহরণকারীরা আদৌ গুলি চালিয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশি তৎপরতায় গাড়ি-সহ দুই দুষ্কৃতীকে আটক করা সম্ভব হয়। ধৃতদের ইসলামপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অপহৃত যুবককে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশকে উড়িয়ে সেমির আশা জিইয়ে রাখলেন স্মৃতিরা
-
ছিল বধূ নির্যাতনের অভিযোগ, দলবিরোধী কাজ করে এবার সাসপেন্ড কংগ্রেস নেতা ভিক্টর!
-
এভাবেও ফিরে আসা যায়! হোয়াটসঅ্যাপ মেসেজ ম্যাজিক, ১৬ বছর পর দেখা পিতা-পুত্রের
-
সাতে-পাঁচে থাকত না পাপ্পু, তারাতলায় বিপর্যয়ে রোজগেরে ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার
-
ইতিহাসের একমাত্র ফাইনালহীন বিশ্বকাপ, নেপথ্য কারণে জড়িয়ে ভারতের নাম!