Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Cooch Behar

সিটি স্ক্যানের বড় মেশিন দেখেই আতঙ্কিত, সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ তরুণ!

চিকিৎসকের পরামর্শমতো হাসপাতালে সিটি স্ক্যান করাতে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালের পরীক্ষাঘরে সেই সিটি স্ক্যান মেশিন দেখে রীতিমতো ঘাবড়ে যান তিনি!

বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৭:১৮

link
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৭:১৮

options
link
সিটি স্ক্যানের বড় মেশিন দেখেই আতঙ্কিত, সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ তরুণ! zoom
ছেলেক না খুঁজে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা। নিজস্ব চিত্র
Advertisement

চিকিৎসকের পরামর্শমতো হাসপাতালে সিটি স্ক্যান করাতে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালের পরীক্ষাঘরে সেই সিটি স্ক্যান মেশিন দেখে রীতিমতো ঘাবড়ে যান তিনি! পরীক্ষা করানো তো দূর, ওই মেশিন দেখে হাসপাতাল থেকেই পালিয়ে যান তিনি! তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ মিলছে না। পুলিশের কাছে বিষয়টি নিয়ে নিখোঁজের লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ওই তরুণের খোঁজ করছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারে।

ঘটনাটি ঘটেছে, কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ১৯ বছর বয়সী অসুস্থ ওই যুবকের নাম শংকর বর্মন। তার সন্ধানে হন্যে হয়ে কোচবিহার শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন তার মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েতের জামাতদরের বয়স এলাকার বাসিন্দা ওই পরিবার নিজের সন্তান খুঁজে পেতে কোতোয়ালি থানাতেও একটি অভিযোগ জানিয়েছেন। অসুস্থ সন্তানকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরিকল্পনা ছিল বাবা-মায়ের। ডাক্তারের পরামর্শমতো সিটি স্ক্যান করাতে গিয়েই বিপত্তি। সিটি স্ক্যান মেশিন দেখেই আতঙ্কে ছুটে পালিয়ে যায় রোগী! বহু খোঁজাখুঁজি করেও তার অনুসন্ধান মেলেনি।

Advertisement

নিখোঁজ তরুণের মা রত্না বর্মন জানিয়েছেন, ছেলে কিছুদিন ধরে অসুস্থ ছিল। সিটি স্ক্যান মেশিন দেখেই ছেলে ভয় পেয়ে যায়। তারপরেও বুঝিয়ে ওই মেশিনের ভিতর নিয়ে যাওয়ার সময়ই ছেলে আরও ভয় পেয়ে পালিয়ে যায়। হাসপাতাল চত্বরে থাকা পুলিশ ক্যাম্প থেকে শুরু করে থানায় জানিয়ে কোনও লাভ হয়নি। শুক্রবার বিকেলের পর থেকে ওই তরুণকে আর পাওয়া যাচ্ছে না। শহরের বিভিন্ন জায়গায় ওই তরুণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.