সুবীর দাস, কল্যাণী: বাবা-মায়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন যুবক। বাবা-মায়ের সামনেই স্রোতের টানে ভেসে গেলেন ওই যুবক। দেবীপক্ষের শুরুতেই প্রতিপদের দিনে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে। ওই যুবকের নাম প্রবাহ পাল। তিনি হরিণঘাটার বিরহী হাঁটপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার সকাল ন’টা নাগাদ বছর ২৫ বয়সের প্রবাহ তাঁর বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে গিয়েছিলেন। সকালে নদীতে জলের স্রোত ছিল। জলের তোড়ে টাল সামলাতে না পেরে ওই যুবক ভেসে যান। আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন বাবা-মা। সেই দেখে দ্রুত পাড়ে ছুটে যান স্থানীয়রা। ততক্ষণে ওই যুবম তলিয়ে গিয়েছেন। খবর দেওয়া হয় চাকদহ থানার পুলিশকে।
চাকদহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় গঙ্গায় তল্লাশি। বেলা বাড়লেও ওই যুবকের কোনও খোঁজ মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বন্ধু, বান্ধব থেকে শুরু করে প্রতিবেশীরা। ওই যুবককে খোঁজার জন্য ডুবুরিও নামানো হয়। কিন্তু বিকেল পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। পুলিশ আশপাশের ঘাটগুলিতে নজরদারি রেখেছে বলে খবর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবাহ পাল ছোট থেকেই বরাবর পড়াশোনায় ভালো এবং স্কুলের টপার ছিলেন। প্রবাহের বাবা দিলীপকুমার পাল প্রাক্তন শিক্ষক। বিরহী নেতাজি বিদ্যাভবনে শিক্ষকতা করতেন। মা বন্দনা পাল গৃহবধূ। ঘটনার পর থেকে শোকে পাথর হয়ে গিয়েছেন পরিবারের সদস্যরা।
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?